ভোটের মাঝে কোভিডে আক্রান্ত দুই যুযুধান সেনাপতি, যোগী-অখিলেশদের গড়ে পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি একনজরে
বাংলার ভোটের মাঝেই যোগীরাজ্য উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে গেল আজ থেকে। এদিন সকালে ছিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ভোট। এদিকে বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আক্রান্ত কোভিডে। তাঁর অন্যতম বিরোধী অখিলেশও কোভিড পজিটিভ। এই দুই তাবড় পরস্পর বিরোধী সেনাপতির কোভিড আক্রান্ত হওয়ার মাঝেই এদিন সকাল থেকে যোগী রাজ্য উত্তপ্ত ভোট নিয়ে। এদিকে, যখন কোভিডের ভয়ঙ্কর ছোবল যোগী রাজ্যে পড়েছে, তখনই এদিন সকালে ভোটদানের ছবিটা রীতিমতো আতঙ্কিত করছে দেশকে।

উত্তরপ্রদেশের লড়াই শুরু
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ২০২২ সালে। তার আগে কার্যত শক্তির লিটমাস টেস্ট শুরু হয়ে গেল আজ থেকে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশে একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে চোখে পড়ার মতো।

আজ ভোট পর্ব কোথায়?
উত্তরপ্রদেশে আজ ভোট সম্পন্ন হবে আগরা, আযোধ্যা, গাজিয়াবাদ, গোরক্ষপুর,কানপুর, জৌনপুর, ঝাঁসি, প্রয়াগরাজ, ভাদোই, বারেলি, রামপুরে চলছে পঞ্চায়েত ভোটগ্রহণ পর্ব। এছাড়াও মাহোবা, রায়ববারেলি শ্রাবস্তি, সন্ত কবীর নগর, হারদোই, সাহারণপুর ,হাথরাসে চলছে ভোট।

ভোটপর্বের লড়াইয়ে কারা?
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ভোট পর্বে এদিন বিজেপি, বিএসপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস, এআইএমআইএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি মুখোমুখি লড়াইয়ে। মূলত, উত্তরপ্রদেশে যখন গড় রক্ষার লড়াই চলছে তখন একদিকে কোভিডে আক্রান্ত বিজেপির তাবড় সেনাপতি যোগী আদিত্যনাথ। অন্যদিকে, আক্রান্ত অখিলেশ যাদব।

যোগী রাজ্যে কোভিড হানা ও ভোট
এদিকে পঞ্চায়েত ভোট শুরুর আগে ,করোনার প্রবল দাপটে নয়া রেকর্ড তৈরি করে উত্তরপ্রদেশ। কোভিড অতিমারী শুরুর প্রথম লগ্ন থেকে যোগী রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে আজ পুরনো সমস্ত রেকর্ড পেরিয়ে গেল উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় যোগী রাজ্যে করোনা আক্রান্ত ২০,৫১০ জন। যে সংখ্যাটি নিঃসন্দেহে গত রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications