পরিবারের সম্মান বাঁচাতে বোনকে গুলি করে হত্যা করল দাদা!
বাঘপত, ৯ নভেম্বর : দাদার হাতে খুন হল হতে হল বোনকে। পুলিশের অনুমান বোনের প্রেমের খবর জানার পরই পরিবারের সম্মান বাঁচাতে বোনকে গুলি করে খুন করেছে দাদা। যদিও এই ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিনাউলি এলাকার দারকাওড়া গ্রামে। অভিযুক্ত দাদার নাম জব্বর। মৃত বোনের নাম রিজওয়ানা, বয়স ১৯ বছর। গুলি করার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, রিজওয়ানার সঙ্গে গ্রামেরই একটি ছেলের প্রেমের সম্পর্ক তৈকি হয়েছিল। সেকথা জানার পর থেকেই রেগে যায় জাব্বর। ছেলেটির সঙ্গে দেখা করার জন্য বোনকে একাধিকবার বারণ করে সে।
দাদার বারবার বারণ সত্ত্বেও ছেলেটির সঙ্গে সম্পর্ক রেখে চলছিলেন রিজওয়ানা। এরপরই রাগের মাথায় এসে বোনকে গুলি করে জাব্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিজওয়ানার। এরপর থেকেই নিখোঁজ জাব্বর।
পুলিশ এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে। জাব্বরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications