মাদ্রাসা নিয়ে এমনই সিদ্ধান্ত যোগীর সরকারের
রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ফের বাড়াল উত্তরপ্রদেশ সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর যে সময়সীমা ধার্য করা হয়েছিল, তা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।
রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ফের বাড়াল উত্তরপ্রদেশ সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর যে সময়সীমা ধার্য করা হয়েছিল, তা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।

এর আগে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ধার্য করেছিল ১৫ সেপ্টেম্বর। পরে তা ১৫ দিনের জন্য বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। বিষয়টি নিয়ে বেশ কিছু টেকনিক্যাল কারণের কথা উল্লেখ করা হয়েছিল।
উত্তরপ্রদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের রেজিস্ট্রার রাহুল গুপ্তা জানিয়েছেন, ওয়েসাইটে মাদ্রাসাগুলির রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর, যা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, রাজ্যের ১৯ হাজার মাদ্রাসার মধ্যে ১৩,০৫৩ টি ইতিমধ্যেই ওয়েবসাইটে তাদের অন্তর্ভুক্তি করেছে।

১৮ অগাস্ট উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসাগুলির জন্য ওয়েবসাইট চালু করে। মাদ্রাসাগুলির পরিচালন কমিটি, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন তথ্য সরকারি ওই ওয়েবসাইটে নথিভুক্ত করার নির্দেশ দেয় সরকার। ১৫ সেপ্টেম্বর সময়সীমা দেওয়া হয়েছিল।
মাদ্রাসাগুলির পড়াশোনার মান উন্নতি করতে এবং অনিয়ম বন্ধ করতেই উত্তরপ্রদেশ সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্যের ৫৬০ টি মাদ্রাসা পুরোপুরি সাহায্য পায়। ৪৬০০ টি মাদ্রাসা পায় আংশিক সাহায্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications