Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: ক্ষুদ্র-কুটির শিল্পক্ষেত্রে বিশেষ জোর যোগী সরকারের, ৬ লক্ষ কোটি টাকার ঋণ প্রদান

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নমূলক একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। শুধু মাত্র ভারী শিল্প বা বড় বিনিয়োগের উপর নির্ভর করেই যে শুধুমাত্র রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে না, তা বিলক্ষণ জানে যোগী আদিত্যনাথের সরকার। তাই ক্ষুদ্র এবং কুটির শিল্প ক্ষেত্রগুলিতে বাড়তি জোর দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার।

ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষেত্রগুলিকে(এমএসএমই) আরও শক্তিশালী করতে তাদের আর্থিক দিক থেকে সহায়তা করার পদক্ষেপ গ্রহণ করেছে যোগী আদিত্যনাথের সরকার। বিগত দেড় বছরে এই ক্ষেত্রগুলিতে ৬,৫৫,৬৮৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে। এই সময় কালে ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষেত্রে রাজ্যের প্রায় আড়াই কোটি যুবকের কর্মসংস্থান হয়েছে।

Yogi Adityanath

যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরই এই পরিমাণ ঋণ এমএসএমই প্রকল্পের জন্য দেওয়া হবে। যাতে এই ক্ষেত্রগুলি তাদের উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং কর্মসংস্থানও গতিও তরাণ্বীত হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 'এটি লক্ষণীয় যে এমএসএমই সেক্টর, যা পূর্ববর্তী সরকারের সময় অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছিল, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন দায়িত্ব গ্রহণ করেন এবং এক জেলা, এক পণ্য প্রকল্পের মতো বিভিন্ন উদ্যোগ চালু করেন । মুখ্যমন্ত্রী গ্রামোদ্যোগ রোজগার যোজনা, মুখ্যমন্ত্রী যুব স্বরোজগার যোজনা এবং বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা ইত্যাদি প্রকল্পও নেওয়া হয়।'

এই প্রকল্পগুলির পিছনে যোগী সরকারের উদ্দেশ্য হল রাজ্যের যুবক, মহিলাদের কর্মসংস্থান এবং ছোট ব্যবসাগুলিকে স্বনির্ভর করা, এই ঋণ প্রদানের ফলে একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হয়েছে, তেমনই প্রকল্প গুলোও শক্তিশালী হয়েছে। মুখ্যমন্ত্রী গ্রামোদ্যোগ রোজগার যোজনা, মুখ্যমন্ত্রী যুব স্বরোজগার যোজনা, বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা এবং আরও বেশ কিছু প্রকল্প কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্তদের রোজগারের নয়া দিশা দেখিয়েছে।

যোগী সরকার উদ্যোক্তাদের ঋণ বিতরণের জন্য বেশ কয়েকটি ঋণ মেলার আয়োজন করেছে। পাশাপাশি রাজ্যে এমএসএমই সেক্টরকে উন্নত করার জন্য আরওইউনিট স্থাপনের জন্য তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করেছে। সরকারের প্রচেষ্টার ফলস্বরূপ, বর্তমানে রাজ্যে ৯০ লক্ষেরও বেশি এমএসএমই ইউনিট চালু রয়েছে।

২০২৩-২৪ আর্থিক বছরে, যোগী সরকার ১,০০,৮১৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি এই ক্ষেত্রগুলিকে শক্তিশালী করে তাতে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্যও একাধিক উদ্যোগ নিচ্ছে যোগী সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+