উত্তরপ্রদেশ : গণধর্ষণের পর দুই নাবালিকাকে খুন, মহিলা কমিশনের হস্তক্ষেপে গ্রেফতার ৪

উত্তরপ্রদেশ : গণধর্ষণের পর দুই নাবালিকাকে খুন, মহিলা কমিশনের হস্তক্ষেপে গ্রেফতার ৪
বাদৌন (উত্তরপ্রদেশ), ২৮ মে : বাড়ি থেকে এক রাত আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল দুই নাবালিকা বোন। বুধবার সকালে গাছের ডাল থেকে দুই বোনের ঝুলন্ত মৃতদেহ দেখলেন গ্রামবাসী। আত্মহত্যা নয়, জীবন্ত অবস্থায় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের। এমনকী তার আগে দুই নাবালিকার উপর চলেছিল পাশবিক নির্যাতন, গণধর্ষণ। উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম কারতায় এই ঘটনায় থমকে গিয়েছে যেন সবকিছুই। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দুই বোনের মধ্যে একজনের বয়স ১৪ ও আর একজনের বয়স ১৫ বছর। ময়নাতদন্তেরও স্পষ্ট হয়ে গিয়েছে দুই বোনেকেই ধর্ষণ করা হয়েছে। এবং গাছে দড়ি দিয়ে ঝোলানোর ফলেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। যদিও নাবালিকাদের পরিবারের দাবি, গ্রামেরই ৫ জন মিলে প্রথমে গণধর্ষণ করে দুজনকে তারপর গাছে তাদের ঝুলিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ বাড়ি থেকে গম্টার পর ঘন্টা নিখোঁজ থাকার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, থানার দুই পুলিশ যারা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে, তারাই প্রাথমিকভাবে অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করে। বুধবার রাতে ১ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাকি ৪ জনই গা ঢাকা দেয়। কিন্তু পরে জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় সুয়ো মোটো মামলা দায়ের করে। এর পরে বৃহস্পতিবার সকালে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দুই পুলিশের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

জাতীয় মহিলা কমিশনের তরফে একটি প্রতিনিধি দলকেও পাঠানো হয়েছে বাদৌনে তদন্তের স্বার্থে।

সূত্রের খবর অনুযায়ী, অভিষুক্ত আদেশ, ব্রিজেশ, পাপ্পু এই দুই নাবালিকার পরিবারের ঘণিষ্ঠ ছিল। আর যে দুই পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের নাম সরবেশ যাদব এবং ছত্রপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+