আনলক ৫.০: কন্টেইনমেন্ট জোনের মধ্যে অক্টোবর মাসে কোন কোন নিয়ম লাগু হচ্ছে! দেখুন একনজরে

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো অক্টোবর মাসে। করোনার আবহে এই উৎসব ঘিরে এমনিতেই কলকাতার আকাশে শঙ্কার মেঘ। এদিকে, কন্টেইনমেন্ট জোন ও তার বাইরের এলাকা নিয়ে একাধিক বিধি নিষেধ সরকার লাগু করেছে। কেন্দ্রের তরফে কন্টেইনমেন্ট জোন নিয়ে কী কী নিয়মাবলী লাগু হয়েছে , তা দেখে নেওয়া যাক।

 কন্টেইনমেন্ট জোন ঘিরে নির্দেশ

কন্টেইনমেন্ট জোন ঘিরে নির্দেশ

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত লকডাউনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এই সময়ের মধ্যে কোন কোন এলাকা একটি রাজ্যে কন্টেইনমেন্ট জোনে রয়েছে তা রাজ্যসরকার নির্ধারিত করবে বলে কেন্দ্র জানিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রের নির্দেশিকা মেনে কঠোর কন্টেইনমেন্ট নিয়ম পালন করতে হবে। সেখানে শুধুমাত্র আবশ্যিক গতিবিধিতে ছাড় রয়েছে।

 কন্টেইনমেন্ট জোনে কী চলবে?

কন্টেইনমেন্ট জোনে কী চলবে?

কন্টেইনমেন্ট জোনগুলিতে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চলবে, থাকবে কন্ট্যাক্ট ট্রেসিং, বহু স্বাস্থ্য, পরীক্ষার বিধি এখনে লাগু হবে, আর তাহবে কেন্দ্রের নির্দিষ্ট নির্দেশিকা মেনে। সরকারি ওয়েবসাইটে কন্টেইনমেন্ট জোন সম্পর্কে তথ্য দেওয়া স্থানীয় প্রশাসনের জন্য আবশ্যিক , বলে জানানো হয়েছে।

আরোগ্য সেতু আবশ্যিক

আরোগ্য সেতু আবশ্যিক

কন্টেইনমেন্ট জোনের বাসিন্দার ফোনে আরোগ্য সেতু অ্যাপ আবশ্যিক। এছাড়াও কন্টেইনমেন্ট জোনে কাজ করতে যান এমন মানুষের কাছেও আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে।

৬৫ বছরের উর্ধ্বে যাঁরা..

৬৫ বছরের উর্ধ্বে যাঁরা..

যাঁদের বয়স ৬৫ বছরের উর্ধ্বে তাঁদের দিকে কন্টেইনমেন্ট জোনে বিশেষ নজর দিতে হবে। ১০ বছরের নিচে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও মাস্ক ব্যবহার সহ বিভিন্ন সরকারি বিধি পালন করে চলতে হবে। চিকিৎসা পরিষেবা থেকে অত্যাবশ্যকীয় গতিবিধি এলাকায় স্বাভাবিক থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+