Assembly Election: ঝাড়খণ্ডকে বাংলাদেশ বানানোর 'ষড়যন্ত্র'? ভোটের আগের দিন বোমা গিরিরাজ সিং'য়ের
Jharkhand Assembly Election 2024: রাত পোহালেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একবার অনুপ্রবেশ ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি, ওরা ( পড়ুন-জেএমএম-কংগ্রেস) ঝাড়খণ্ডকে বাংলাদেশ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
শুধু তাই নয়, রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলেও তোপ দাগেন। বিজেপির এই বর্ষীয়ান এই নেতার দাবি, বুধবারের নির্বাচন (Jharkhand Assembly Election 2024) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলাদের কাছে তো ইজ্জতের প্রশ্ন।

আর তা তুলে ধরেই সে রাজ্যের ভোটারদের কাছে কেন্দ্রীয় মন্ত্রীর আবেদন, শুধুমাত্র একজন বিধায়ককে বেঁছে নেওয়ার জন্য ভোট দেবেন না, আপনার বাচ্চার ভবিষ্যৎের কথা মাথায় রেখে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান গিরিরাজ সিং। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ বিরোধীরা।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বলেন, আগামীকাল বুধবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচন আছে। মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা কখনই রাহুল গান্ধীদের ভোট দেবে না। বিশেষ করে জারা রোহিঙ্গাদের সমর্থন করে এবং সমাজকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে তাঁদের একটা ভোট নয়,মন্তব্য গিরিরাজ সিংয়ের।
অন্যদিকে যোগীর বক্তব্যকে হাতিয়ার করে ঝাড়খণ্ডের ভোটার উদ্দেশ্যে বলেন, যখন বুধবার ভোট দিতে যাবেন তখন ভেবে চিন্তে ভোট দেবেন। শুধুমাত্র একজন বিধায়ককে নির্বাচন করতে হবে তা নয়, বাচ্চাদের ভবিষ্যৎ, মহিলাদের সুরক্ষার কথা ভেবে ভোট দেওয়ার আবেদন জানান।
এই বিষয়ে একযোগে ঝাড়খণ্ডের এখন ক্ষমতায় থাকা জেএমএম সুপ্রিমো হেনন্ত সোরেন এবং কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতা। বলেন, ঝাড়খণ্ডে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের প্রশয় দেওয়া হচ্ছে। এর ফলে সেখানে মাটি এবং রুটি বিপদের মুখে। এমনকি সুরক্ষিত নন মহিলারাও। ফলে কাকে ভোট দেবেন তা ভেবে চিনতে দেওয়ার আবেদন গিরিরাজ সিংয়ের। বলে রাখা প্রয়োজন, রাত পোহালেই ঝাড়খণ্ডে নির্বাচন। ভোট হবে মহারাষ্ট্রেও।
#WATCH | Patna: Union Minister Giriraj Singh says, "Tomorrow there are elections in Maharashtra and Jharkhand. The people of Maharashtra have decided that they will never vote for those people who support Rohingyas and divide the society. Yogi Adityanath has said, 'Ek rahoge,… pic.twitter.com/kaX6H3HBfB
— ANI (@ANI) November 19, 2024
গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ঝাড়খণ্ডে বাংলাদেশ অনুপ্রবেশ ইস্যুতে হেমন্ত সোরেন সরকারকে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতারা। এমনকি মোদী-শাহের মুখেও একই বার্তা শোনা যায়। ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে একই বার্তা শোনা গেল গিরিরাজ সিংয়ের মুখেও। তবে শেষ মুহূর্তে সে রাজ্যের মানুষ কার উপর আস্থা রাখে সেটাই এখন দেখার।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications