রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপালদের বেতন একধাক্কায় কমছে ৩০%! আপাতত বন্ধ এমপিল্যাড ফান্ডও

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপালদের বেতন একধাক্কায় কমছে ৩০%! আপাতত বন্ধ এমপিল্যাড ফান্ডও

রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল, মন্ত্রী থেকে সাংসদ, একবছরের জন্য সবার বেতন ৩০ শতাংশ কাটছাঁট করা হবে। অন্যদিকে, এমপি ল্যাডের টাকা ২ বছরের জন্য খরচ করা হবে করোনা মোকাবিলায়। এদিনের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে অর্ডিন্যান্স আনা হচ্ছে।

সাংসদদের বেতন ও পেনশন কমছে ৩০ শতাংশ

সাংসদদের বেতন ও পেনশন কমছে ৩০ শতাংশ

সাংসদরা বেতন ও পেনশন খাতে যে টাকা পেয়ে থাকেন, তাঁর ৩০ শতাংশ ছাঁটাই করা হবে। একবছরের জন্য তা বলবত থাকবে। যেই কারণে স্যালারি, অ্যালাউয়েন্সের অ্যান্ড পেনশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যাক্ট ১৯৫৪ সংশোধন করা হবে। এপ্রিল থেকে তা কার্যকর হওয়ায় আপাতত অর্ডিন্যান্স জারির করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, রাজ্যপালদেরও বেতন কমছে

রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, রাজ্যপালদেরও বেতন কমছে

বর্তমানে করোনা পরিস্থিতির মোকাবিলায়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অনেক রাজ্যপাল তাঁদের বেতন কম করার কথা স্বেচ্ছায় জানিয়েছিলেন বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সেই অনুযায়ী এদিনের কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এঁদের বেতনও ৩০ শতাংশ করে কমানো হবে। টাকা যাবে ভারতে কনসলিডেটেড ফান্ডে। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এমপি ল্যাড ফান্ডও সাসপেন্ড থাকবে ২ বছরের জন্য

এমপি ল্যাড ফান্ডও সাসপেন্ড থাকবে ২ বছরের জন্য

এদিনের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সাংসদদের সাংসদ তহবিলের টাকাও ২ বছরের জন্য কনসলিডেটেড ফান্ডে যাবে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে তা ব্যবহার করা হবে। উল্লেখ করা যেতে পারে সাংসদরা বছরে ১০ কোটি টাকা করে পেয়ে থাকেন। চলতি আর্থিক বছর ও পরের আর্থিক বছরের জন্য এই সিদ্ধান্ত বলবত থাকবে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+