কেন্দ্রীয় বাজেট ২০২০: হাইলাইটস একনজরে
বহু প্রতীক্ষিত বাজেট পেশ করল মোদী সরকার। তাতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একাধিক প্রচেষ্টা দেখা গিয়েছে।
২০২০-২১ সালের সাধারণ বাজেট পেশ করল নরেন্দ্র মোদী সরকার। তাতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার একাধিক প্রচেষ্টা দেখা গিয়েছে। কী রয়েছে এবারের বাজেটে দেখে নেওয়া যাক এক নজরে

শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি
শিক্ষা ক্ষেত্রে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার, স্কিল ডেভলপমেন্টে অতিরিক্ত ৩০০০ কোটি টা বরাদ্দ করা হয়েছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বেকারত্ব মোচনে চাকরি মুখী শিক্ষা দেওয়ার কথা ঘোষণা। পরিবর্তন করা হবে শিক্ষানীতির। এশিয়া ও আফ্রিকার ছাত্রদের ভারতে পড়ার সুযোগ।

আয়কর ছাড়ে ঘোষণা
মধ্যবিত্ত চাকুরিজীবীদের সুখবর শুনিয়েছে মোদী সরকার। ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মাফ করা হয়েছে। করদাতাদের চিহ্নিতকরণে আধারকার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। করপ্রদানে সুবিধা দিতে করদাতাদের জন্য ই-ইনভয়েস সিস্টেম চালু করা হচ্ছে। আধারের ভিত্তিতে প্যান কার্ড করার কথা ঘোষণা করা হয়েেছ। আয়কর জমা দেওয়ার সরলীকরণ করার কথা ঘোষণা করা হয়েছে। পুরনো হারে আয়করে ছাড়ের সুবিধা থাকলেও। নতুন হারে কর দিলে মিলবে না আয়কর ছাড়ের সুবিধা। তবে করদাতা বেছে নিতে পারবেন তিনি নতুন হারে আয়কর দেবেন না পুরনো হারেই কর দেবেন। করদাতাদের হেনস্থা বন্ধ করতে নতুন আইন আনতে চলেছে সরকার।

কর্পোরেট করে বিপুল ছাড়
কর্পোরেট কর কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। তারপরে যুক্ত হবে সারচার্জ এবং সেজ। এর আগে কর্পোরেট কর ৩০ শতাংশ ছিল। গৃহঋণে দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। দেশের আর্থিক বৃদ্ধি বা জিডিবৃদ্ধির লক্ষমাত্রা ১০ শতাংশ করা হয়েছে।

এলআইসির শেয়ার বিক্রি
এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইডিবিআই ব্যাঙ্কেরও শেয়ার বিক্রি করা হবে। পেনশনের জন্য নতুন ট্রাস্ট গঠন করা হবে। ব্যাঙ্ক গুলিকে চাঙ্গা করতে ৩ লক্ষ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যাঙ্ক গ্যারান্টি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। ব্যাঙ্ক বন্ধ হলে ৫ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন গ্রাহকরা।

কাশ্মীর ও লাদাখের উন্নয়ন
নতুন কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর এবং লাদাখের উন্নয়ের বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের উন্নয়নে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা বরাদ্দ। লাদাখে উন্নয়নে ৫ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মহিলাদের উন্নয়ন
বাজেট অধিবেশনে মহিলাদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। গত আর্থিক বর্ষে মহিলাদের কর্মসংস্থান বেড়েছে। শিক্ষাক্ষেত্রেও মহিলাদের যোগদান বেড়েছে। মহিলাদের উন্নয়নে ২৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ। ১০ কোটি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা। জনজাতিদের উন্নয়নে ৫৩ হাজার কোটি টাকা। প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৯০০ হাজার কোটি টাকা বরাদ্দ।

স্বাস্থ্য ক্ষেত্রে ঘোষণা
১২টি রোগ নির্মূল করতে ‘মিশন ইন্দ্রধনুষ' ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ১২২টি জেলায় নতুন হাসপাতাল তৈরি হবে। যক্ষ্মা সম্পূর্ণ নির্মূল করতে হবে ২০২৫ সালে মধ্যে। প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা জোর দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের অন্তর্গত হাসপাতাল পিপিপি মডেলে তৈরি করা হবে। স্বচ্ছ ভারত অভিযানে বরাদ্দ ১২ হাজার ৩০০ কোটি টাকা। ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ জলজীবন প্রকল্পে।

কৃষক উন্নয়ন
২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় সরকার। ‘সাগরমিত্র' নামে একটি প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষে গ্রামের যুবকদের যুক্ত করা হবে। কৃষিপণ্য মজুতে আরও হিমঘর তৈরি করা হবে। উত্তর-পূর্বে চালু হবে কিষাণ-রেল। অনলাইনে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হবে। গ্রামে গ্রামে মজুত ঘর তৈরি হবে। ১৫ লাখ কৃষককে সৌরশক্তি চালিত পাম্পসেট দেওয়া হবে। রাসায়নিক সারের নিয়ন্ত্রিত ব্যবহারের চেষ্টা করা হবে। জৈব সার ব্যবহারে জোর। কৃষি পণ্য রফতানির উদ্দেশ্য চালু হবে কিষাণ উড়ান।

পরিবহণে উন্নয়ন
২০২৩-এর মধ্যে দিল্লি-মুম্বই এক্সপ্রেস হাইওয়ে। আমদাবাদ-বেঙ্গালুরু নতুন রেল প্রকল্প। ২০২৪ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর। আরও ৬ হাজার কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হবে ২০২৪ সালের মধ্যে। রেলের খালি জমিতে গড়ে তোলা হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র। পর্যটকদের পছন্দের জায়গায় তেজসের মতো আরও সুপারস্পিড ট্রেন চালু করা হবে। পিপিপি মডেলে চারটি রেলস্টেশনের উন্নয়ন করা হবে। ২৭ হাজার কিলোমিটার রেল পথেক বৈদ্যুতিকরণ করা হবে।












Click it and Unblock the Notifications