LIVE : বাজেটে নেই কর ছাড়ের প্রস্তাব! প্রশংসা বিজেপির, মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ কং-তৃণমূলের

মঙ্গলবার চতুর্থবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত দুই বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে ভারত তথা বিশ্ব অর্থনীতি ডামাডোলের মধ্য দিয়ে চলেছে। ফের একবার নতুন করে করোনা আশঙ্কা কাটিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের অর্থনীতি। এই অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আয়কর, শিল্প, পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ভারত সরকার যে বাজেট পেশ করেছে তা ভবিষ্যৎই বলবে। এই সমস্ত আপডেট জানতে নজর থাকুক এই পেজে।

LIVE কেন্দ্রীয় বাজেট ২০২২: মঙ্গলবার বাজেট পেশ করবেন নির্মলা

Feb 01, 2022, 11:09 pm IST

বাজেট নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
Feb 01, 2022, 11:08 pm IST

কফি রঙের শাড়ি পরে চতুর্থ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
Feb 01, 2022, 6:28 pm IST

এই বাজেট পুঁজিপতিদের, কটাক্ষ কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের
Feb 01, 2022, 6:27 pm IST

সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের জন্য ১৩১৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
Feb 01, 2022, 6:26 pm IST

স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে টিডিএস-এ পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে
Feb 01, 2022, 6:25 pm IST

মধ্যবিত্তের ওপর থেকে করের বোঝা কমেছে, দাবি কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের
Feb 01, 2022, 6:24 pm IST

উত্তর-পূর্বের জন্য ১৫০০ কোটির প্যাকেজের জন্য ধন্যবাদ জানালেন ত্রিপুরার অর্থমন্ত্রী
Feb 01, 2022, 6:06 pm IST

বাজেট হাইলাইটস একনজরে
Feb 01, 2022, 4:15 pm IST

এই বাজেট ক্ষুদ্র ও বড় শিল্পপতি-সহ সমাজের সবার প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ করবে বলেও মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
Feb 01, 2022, 4:05 pm IST

কেন্দ্রীয় বাজেট ২০২২: কোন জিনিসের দাম কমল-বাড়ল
Feb 01, 2022, 3:19 pm IST

বাজেটে নতুন আশা তৈরি হয়েছে, দাবি প্রধানমন্ত্রীর
Feb 01, 2022, 3:15 pm IST

বাজেটে যুবদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, দাবি প্রধানমন্ত্রীর
Feb 01, 2022, 2:33 pm IST

বাড়ল প্রতিরক্ষা খাতে বরাদ্দ, ২.৩৩ লক্ষ কোটি টাকা থেকে বাজেট বরাদ্দ বাড়িয়ে করা হল ২.৩৯ লক্ষ কোটি টাকা
Feb 01, 2022, 2:11 pm IST

বাজেটকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর
Feb 01, 2022, 2:10 pm IST

বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সবাই
Feb 01, 2022, 12:31 pm IST

কর্পোরেট ট্যাক্স কমে ১৮ থেকে ১৫ শতাংশ
Feb 01, 2022, 12:24 pm IST

ব্যক্তিগত কর কাঠামো একই থাকছে, অর্থার আয়কর কাঠামোয় কোনও বদল নেই
Feb 01, 2022, 12:23 pm IST

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ নতুন বাড়ি তৈরিী করা হবে। যার জন্য বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা
Feb 01, 2022, 12:23 pm IST

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের এনপিএস-এ বিনিয়োগে ট্যাক্স ছাড় ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে
Feb 01, 2022, 12:21 pm IST

কর্পোরেট সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হচ্ছে
Feb 01, 2022, 12:19 pm IST

২০২২০২৩ আর্থিক বছরে ২৫ হাডার কিমি জাতীয় সড়ক বাড়ানো হবে
Feb 01, 2022, 12:18 pm IST

প্রধানমন্ত্রী ইবিদ্যার অধীনে একটি ক্লাসের একটি টিভি চ্যানেল তৈরি করা হবে, সব কটি আঞ্চলিক ভাষায় এই চ্যানেল থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Feb 01, 2022, 12:16 pm IST

গঙ্গা থেকে ৫ কিমির মধ্যে কেমিক্যাল ফ্রি চাষে জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Feb 01, 2022, 12:15 pm IST

ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট দিলেও তাতে কর দিতে হবে
Feb 01, 2022, 12:12 pm IST

কর ব্যবস্থার সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Feb 01, 2022, 12:12 pm IST

বকেয়া কর দেওয়ার জন্য ২ বছর সুযোগ পাবেন করদাতারা
Feb 01, 2022, 12:11 pm IST

রাজ্যগুলির জিডিপির ৪ শতাংশ পর্যন্ত ধার অনুমোদন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Feb 01, 2022, 12:11 pm IST

কোঅপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে, ১২ থেকে ৭ শতাংশ করা হচ্ছে
Feb 01, 2022, 12:10 pm IST

রাজ্যগুলিকে এর লক্ষ কোটি টাকার সাহায্য করা হবে
Feb 01, 2022, 12:10 pm IST

ব্লক চেন প্রযুক্তি চালু করবে আরবিআই
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+