বাজেট ২০২১: করোনা যুদ্ধে খরচ হবে জিডিপির ১৩ শতাংশ! ভ্যাকসিনের জন্যে বরাদ্দ ৩৫ হাজার কোটি
এদিন অর্থমন্ত্রী বলেন, 'ধারাবাহিক বৃদ্ধির চেষ্টা থাকবে এই বাজেটে। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়া হবে৷' এদিন এছাড়াও স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে আরও অনেক বড় বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী।

কোভিড ভ্যাকসিনের জন্যে বরাদ্দ ৩৫ হাজার কোটি
এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন, '৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে করোনা টিকার জন্য। শীঘ্রই সকল দেশবাসীর জন্য কোভিড ভ্যাকসিন আসছে ভারতে। জিডিপির ১৩ শতাংশ খরচ হবে করোনা মোকাবিলায়।' এছাড়া সার্বিক ভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দা করেছেন অর্থমন্ত্রী নির্মলা।

আত্মনির্ভর স্বাস্থ্য যোজনা
এদিকে এদিন আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই খাতে আগামী ৬ বছরের জন্যে ৬৪ হাজার ১৮৪ কোটি টাকা বরাদ্দা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতেই এই আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এদিন আরও বলেন, '২.৮৬ কোটি মানুষ কলের জল পাবে এবারের বাজেটের ফলে।'

১৫টি জরুরি স্বাস্থ্য বিষয়ক হাসপাতাল তৈরি হবে দেশজুড়ে
অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, দেশের সব জেলায় জন স্বাস্থ্য বিষয়ক ল্যাবেরটরি। ১৫টি জরুরি স্বাস্থ্য বিষয়ক হাসপাতাল তৈরি হবে দেশজুড়ে। এদিকে এদিন নির্মলা ঘোষণা করেন, 'শীঘ্রই সব দেশবাসীর জন্যে করোনা ভ্যাকসিনের যোগান দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়া শিশু মৃত্যু কমাতে মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের উপর জোর দেবে কেন্দ্র।'

১ কোটি পরিবারকে উজ্জলা যোজনার আওতায় নিয়ে আসা হবে
এদিন বাজেটে বায়ুদূষণ রোধে বরাদ্দ করা হল ২ হাজার ২০০ কোটি টাকা। শহরের গ্যাস বণ্টন পদ্ধতি আরও বেশি উন্নত হবে। আরও ১ কোটি পরিবারকে উজ্জলা যোজনার আওতায় নিয়ে আসা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিকে জিএআইএল, আইসি, এইচপিসিএল -এর বিলগ্নিকরণ করা হবে।












Click it and Unblock the Notifications