দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ ছিল ২০১৭-১৮ আর্থিক বর্ষে, কী তথ্য দিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রীরা

দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ ছিল ২০১৭-১৮ আর্থিক বর্ষে, কী তথ্য দিল মোদীর মন্ত্রীরা

দেশে বেড়ে চলা বেকারত্ব বা কর্মহীনতা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করেছে বিরোধীরা। বুধবার রাজ্য সভায় বেকারত্ব নিয়ে যে তথ্য পেশ করল মোদীর মন্ত্রী তাতে উদ্বেগ বেড়েছে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে দেশের বেকারত্ব ৬.১ শতাংশ ছিল। অথচ বছরে ৯ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেকারত্ব বাড়ছে দেশে

বেকারত্ব বাড়ছে দেশে

লুকোতে পারলেন না মোদীও। রাজ্য সভায় সরকারের দেওয়া তথ্যেই প্রকাশ্যে এসে গেল দেশের কর্মসংকট কোন চরম জায়গায় পৌঁছেছে। বুধবার রাজ্যসভায় মোদীর মন্ত্রী জানিয়েছেন ২০১৭-১৮ আর্থিক বর্ষে দেশের বেকারত্ব ৬.১ শতাংশ ছিল। যদিও মোদী সরকার বারবারই দেশের বেকারত্ব সমস্যাকে ঢেকে রাখতে চেয়েছেন।

দেশের আর্থিক পরিস্থিতি কর্মসংকট তীব্র করেছে

দেশের আর্থিক পরিস্থিতি কর্মসংকট তীব্র করেছে

দেশের আর্থিক সংকটে আরও বেশি করে কর্মহীনতা তৈরি হয়েছে দেশে। লোকসানের মুখ দেখায় একাধিক বেসারকারি সংস্থা কর্মী সঙ্কোচন করেছেন। তাতে বেকারত্ব আরও বেড়েছে। যার জন্য মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে। চাহিদা কমতে শুরু করেছে। তাতে আরও সংকট তৈরি হয়েছে দেশে।

 বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

বেকারত্ব নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। কংগ্রেস সিএএ-র প্রতিবাদে আনএমপ্লয়মেন্ট রেজিস্ট্রার তৈরির কর্মসূচি শুরু করেছে। রাজস্থানে সিএএ বিরোধী মিছিল থেকেই এই কর্মসূচির ডাক দেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই রাজস্থানের প্রায় ৪০,০০০ যুবক তাঁদের নাম নথিভুক্তও করেছেন সেই তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+