Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধার কার্ড নিয়ে বড় আপডেট! পরিবর্তন হল এই সমস্ত নিয়মের, না জানলেই বিপদ

ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য KYC প্রক্রিয়াটি এখন আরও অনেক সহজ করা হয়েছে। এখন থেকে আধার OTP যাচাইকরণের মাধ্যমে KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে। আর নিজের আধার আপডেট করার জন্য আধার কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এমনকি আধার কেন্দ্র খুঁজে বের করারও কোনও প্রয়োজন নেই। যেকোনও ব্যক্তি ঘরে বসেই নিজেদের নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। আগে, আপডেট করা মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড আপডেট করা কঠিন ছিল কিন্তু এখন বাড়ি থেকেই মোবাইল নম্বর আপডেট করা যাবে যার ফলে অন্যান্য কাজও সহজ হয়ে যাবে।

আগে আধারের তথ্য সংশোধন করার জন্য আধার পরিষেবা কেন্দ্রে যেতে হত। কিন্তু এখন এই কাজটি অনলাইনে করা যাবে। বাড়িতে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে সেটি ব্যবহার করে অথবা যদি না থাকে তাহলে নিজেদের মোবাইল ফোন দিয়েই এই কাজটি করা যাবে।

অনলাইনে বাড়িতে বসেই আধারে তথ্য আপডেট করার জন্য প্রথমে UIDAI ওয়েবসাইটে যেতে হবে, অথবা গুগলে সার্চ করতে হবে - Aadhaar Update বলে। স্ক্রিনে যে লিঙ্কগুলি দেখা যাবে, তার মধ্যে UIDAI-এর https://uidai.gov.in/hi/my-aadhaar-hi/update-your-aadhaar-hi.html -এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর যে পৃষ্ঠাটি খুলবে সেখানে ব্যক্তির দেওয়া তথ্য, যেমন নাম বা ঠিকানা, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অথবা রেশন কার্ডের মতো সরকারি নথির সাথে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই করা হবে। এই দ্রুত এবং নিরাপদ প্রক্রিয়াটি আধার কার্ড সংশোধনের কাজকে অনেক সহজ করে তোলে।

এই প্রক্রিয়াটির জন্য নতুন ফি কাঠামোটি হলো:

১. আধার কার্ড আপডেট করার জন্য ফি: ৭৫ টাকা।

২. ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান অথবা ছবি করার জন্য আপডেট ফি: ১২৫ টাকা।

৩. ১৪ জুন, ২০২৬ পর্যন্ত অনলাইন ডকুমেন্ট আপডেট বিনামূল্যে করা হবে

৪. ১৫ জুন, ২০২৬ থেকে পরিষেবা কেন্দ্রে আপডেট করার জন্য ফি : ৭৫ টাকা

৫. আধার কার্ড আবার আলাদা করে নতুন কপিতে বানানোর জন্য ফি : ৪০ টাকা।

৬. হোম সার্ভিস করলে প্রথম ব্যক্তির জন্য ফি : ৭০০ টাকা।

৭. একই ঠিকানায় অতিরিক্ত ব্যক্তির জন্য ফি: ৩৫০ টাকা।

৫ থেকে ৭ বছর বয়সী শিশু এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে দেওয়া হবে।

সরকার অনেক দিন ধরেই বলে আসছে যে, যাদের প্যান কার্ড আছে তাদের প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। এই কাজটা করার জন্য আর দুইমাস সময় পাওয়া যাবে অর্থাৎ আজকের তারিখ থেকে আর ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সময় আছে। যদি কোনও ব্যক্তি এই সময়ের মধ্যে এই কাজটি সম্পূর্ণ না করেন তাহলে ওই ব্যক্তির প্যান কার্ড ১ জানুয়ারী, ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এটি কোনও আর্থিক বা কর-সম্পর্কিত প্রক্রিয়ার জন্য ব্যবহার করা যাবে না। পরিবর্তন অনুসারে, নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সময় এখন আধার যাচাইকরণেরও প্রয়োজন হবে।

এখন, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য KYC প্রক্রিয়াটি অনেক সহজ করা হয়েছে। এখন আধার ওটিপি যাচাইকরণের মাধ্যমে KYC প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+