যোগী থেকে ইউজিসি! গত ৪৮ ঘন্টায় একের পর এক সরকারি অ্যাকাউন্ট 'হ্যাকড'
সম্প্রতি একটি আমেরিকান সাইবার সিকিউরিটি সংস্থা দাবি করেছে যে ভারতে বড়সড় গুপ্তচরবৃত্তি পরিকল্পনা করেছে চিন। এবং এই কাজে কিছু সাইবার স্পাইংগ্রুপকে দায়িত্ব দিয়েছে পড়শি কমিউনিস্ট দেশটি৷ আমেরিকার সাইবার সিকিউরিটি সংস্থাটির দা
সম্প্রতি একটি আমেরিকান সাইবার সিকিউরিটি সংস্থা দাবি করেছে যে ভারতে বড়সড় গুপ্তচরবৃত্তি পরিকল্পনা করেছে চিন। এবং এই কাজে কিছু সাইবার স্পাইংগ্রুপকে দায়িত্ব দিয়েছে পড়শি কমিউনিস্ট দেশটি৷ আমেরিকার সাইবার সিকিউরিটি সংস্থাটির দাবি মতো উত্তর ভারতে অন্তত সাতটি ভারতীয় স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারকে স্পাইংয়ের লক্ষ্যবস্তু বানিয়েছে চিন।

সম্প্রতি এমনই একটি খবর কার্যত উদ্বেগে ফেলে দেয় ভারতীয় কর্তাদের। আর এই খবর সামনে আসার পর থেকে গত ৪৮ ঘন্টায় একের পর এক সরকারি টুইটার হ্যান্ডেল হ্যাক হওয়ার খবর সামনে এসেছে।
শনিবার গভীর রাতে হ্যাক হয়ে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অর্থাৎ UGS-এর টুইটার অ্যাকাউন্ট। আর তা হ্যাক করে একটি কার্টুনের ছবি লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ভেরিফায়েড ওই টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হয়। যা নিয়ে রীতিমত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় হ্যাক হয়ে যায় টুইটার অ্যাকাউন্টটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।
উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিশিয়াল টুইটার হ্যান্ডল, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি-র পর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর সেই বিতর্কের মধ্যেই ফের একবার UGS-এর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল।
গত ৪৮ ঘন্টায় মোট তিনটি সরকারি দফতরের অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল। বলে রাখা প্রয়োজন গত কয়েকদিন আগে যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল হ্যাক করে তিনশোটিরও বেশি টুইট করা হয়। মুখ্যমন্ত্রী যোগীর ছবি সরিয়ে গরু, বাঁদরের ছবি প্রোফাইলে দেওয়া হয়। তার পর আইএমডি-র অফিশিয়াল টুইটার হ্যান্ডলে হ্যাকার হানা হয়েছে।
ইতিমধ্যে গোটা কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় সাইবার আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পিছনে যে বা যারা দোষী তাঁদের খোঁজ চালানো হচ্ছে বলেও উত্তরপ্রদেশের পুলিশের তরফে জানানো হয়েছে।
UGC India's official Twitter account hacked. pic.twitter.com/t37ui8KNuC
— ANI (@ANI) April 9, 2022
বলে রাখা প্রয়োজন, জানা গিয়েছে চিনা হ্যাকাররা নাকি লাদাখের পাওয়ার গ্রিডে হামলা চালাতে শুরু করেছে। রেকর্ডেড ফিউচার নামে এক গোয়েন্দা সংস্থা দাবি করেছে চিনের হ্যাকাররা ইতিমধ্যেই ভারতের পাওয়ার গ্রিডে হামলা চালিয়েছে। তারা যে রিপোর্ট পেশ করেছে তাতে বলা হয়েছে, ভারতের সাতসাতটি ভারতীয় লোড ডিসপ্যােচ হামলা চালিয়েছে। সেগুলির বেশিরভাগই লাদাখে বিদ্যুৎ সরবরাহ করে।
আর এই খবরকে ঘিরে যখন উদ্বেগ ছড়িয়েছে সেই সময়ে একের পর এক হ্যাক হওয়ার ঘটনা সামনে এসেছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications