বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে এবার থাকবে ছবি, আধার নম্বর, নির্দেশ ইউজিসির
স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও যেকোনও শংসাপত্র বিশ্ববিদ্যালয়ের তরফে ইস্যু করা হলে তাতে ছাত্র বা ছাত্রীর ছবি ও আধার কার্ডের নম্বর থাকতে হবে।
নয়াদিল্লি, ২২ মার্চ : স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও যেকোনও শংসাপত্র বিশ্ববিদ্যালয়ের তরফে ইস্যু করা হলে তাতে ছাত্র বা ছাত্রীর ছবি ও আধার কার্ডের নম্বর থাকতে হবে। ইউজিসির তরফে প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই ধরনের বৈশিষ্ট্য যোগ হলে শংসাপত্র জাল করার যে প্রক্রিয়া চলে তাতে অনেকাংশে লাগাম পড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া একইসঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশে স্বচ্ছ্বতা আসবে বলেও ইউজিসির তরফে দাবি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, পড়ুয়ার ছবি, আধার নম্বর শংসাপত্রে রাখতে হবে। যে প্রতিষ্ঠানে পড়ুয়ারা নাম নথিভুক্ত করেছে সেটাও শংসাপত্রে উল্লিখিত থাকবে। রেগুলার-পার্ট টাউম নাকি দূরশিক্ষার কোর্স সেটাও লেখা থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications