দিল্লিতে মমতার সঙ্গে দুপুরেই সাক্ষাৎ করলেন উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব
দিল্লিতে আজ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক। দিল্লিতে ১৭ তারিখ থেকেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি সাক্ষাৎ করলেন শিবসেনা ( ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। জোটের বৈঠকের আগেই এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। মনে করছে ওয়াকিবহাল মহল।
দিল্লি গেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেখানেই তিনি আছেন। মঙ্গলবার দুপুরে ওই বাড়িতেই এসে পৌঁছান শিবসেনা ( ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন আকাশ ঠাকরে, সঞ্জয় রাউত।

মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। সঞ্জয় রাউত ও আকাশ ঠাকরেও শুভেচ্ছা বিনিময় করেন। মমতা ও উদ্ধব ঠাকরের মধ্যে আলোচনা হয় বেশ কিছু সময়। দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে দুজনেই বরাবর সরব হয়েছেন।
Today, our Hon'ble Chairperson Smt @MamataOfficial met @ShivSenaUBT_ president @uddhavthackeray, General Secretary @AUThackeray and other notable leaders.
— All India Trinamool Congress (@AITCofficial) December 19, 2023
With a collective recognition of the urgency, the leaders deliberated on concrete steps to counter the threats and uphold… pic.twitter.com/pPW5CzrTrD
শিবসেনাতে বিজেপি ভাঙন ধরিয়েছিল। একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়ক, সাংসদরা দল ছাড়েন। সরকারও হারায় উদ্ধব ঠাকরে। পশ্চিমবঙ্গেও এই দল ভাঙার মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কাজেই মমতা ও উদ্ধব কার্যত একই সমস্যার মধ্যে দিয়ে পথ হেঁটেছেন। সঞ্জয় রাউত গ্রেফতার হয়ে জেলে ছিলেন।
বিজেপির বিরুদ্ধে লাগাতার বক্তব্য রাখাতেই সঞ্জয় রাউত গ্রেফতার হন। উদ্ধব ঠাকরের শক্তি কমাতে সঞ্জয় গ্রেফতার হন। এই কথাও শোনা যায়। বিজেপি দেশে গণতন্ত্র রাখছে না। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার কাজ চলছে। এই কথা সাক্ষাতে উঠে আসে৷
Ahead of today's #INDIAAlliance meeting, our Hon'ble Chairperson Smt. @MamataOfficial met @samajwadiparty President @yadavakhilesh and Secretary General @proframgopalya1.
— All India Trinamool Congress (@AITCofficial) December 19, 2023
In the face of an unrelenting assault on the very core of our Parliamentary democracy, the significance of… pic.twitter.com/q5uskbhyHT
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সৌজন্য বিনিময় হয় দুজনের।
আগামী লোকসভা নির্বাচনের আগে গতিপ্রকৃতি ঠিক করার বিষয়েও আলোচনা হয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া লুণ্ঠিত হচ্ছে। একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে মোদী সরকারের। তার বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া হয়েছে। সেই সব বিষয় চর্চা হল রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications