ডিজিটাল জগতে তথ্যপ্রকাশ হচ্ছে অজান্তেই, মন্তব্য বিচারপতির
ফেসবুক জানে আমাদের বন্ধু কে, উবার জানে আমরা কখন কোথায় যাচ্ছি, আলিবাবা জানে আমরা ঠিক কীরকম কেনাকাটা করি, গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এমনটাই জানালেন বিচারপতি সঞ্জয় কল ।
ইন্টারনেট ব্যবহারকারীরা যা তথ্য়ের সৃষ্টি করেছেন, তা গোটা মানবজাতি মিলেও পারেনি। ফেসবুক জানে আমাদের বন্ধু কে, উবার জানে আমরা কখন কোথায় যাচ্ছি, আলিবাবা জানে আমরা ঠিক কীরকম কেনাকাটা করি। গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে রায় দিতে গিয়ে বৃহস্পতিবার এমনটাই জানালেন বিচারপতি সঞ্জয় কল। ৯ সদস্যের বেঞ্চের তিনি অন্যতম সদস্য।

বিচারপতি বলেন, এই সমস্ত তথ্যই সংস্থাগুলির কাছে রয়েছে, যদিও উবারের নিজের একটি গাড়িও নেই, ফেসবুক বিশ্বের বৃহত্তম মিডিয়া হলেও তার নিজস্বতা বলে কিছু নেই, এমনকী আলিবাবা বিশ্বের অন্যতম বড় শপিং পোর্টাল হলেও নিজের ডিজাইন করা কোনও পোষাক বা অন্য কিছু নেই। একইরকমভাবে এয়ারবিএনবি বিশ্বের সব জায়গায় থাকার ব্য়বস্থা করলেও তাদের নিজের কোনও সম্পত্তি নেই। সঞ্জয় কল বলেন, আমরা যত ডিজিটাল ইকনমির দিকে এগোচ্ছি, ততই আমাদের ইন্টারনেটের ওপর নির্ভরযোগ্যতা বাড়ছে। সেইসঙ্গে আমরা আরও গভীর ডিজিটাল ছাপ ফেলছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে।
ইন্টারনেটের দুনিয়ায় এই গভীর পায়ের ছাপ ফেলে মানুষের ব্যক্তিগত তথ্য আরও বেশি করে অন্যের কাছে পৌঁছে যাচ্ছে। সেই তথ্য কাজে লাগিয়েই বড় বড় সংস্থাগুলি নিজেদের বিজ্ঞাপন করছে বলে মন্তব্য করেছেন বিচারপতি। ফলে আজকের দিনে মানুষের গোপনীয়তা রক্ষার প্রয়োজন খুবই বেশি বলে মনে করছেন বিচারপতি।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications