দু'সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মন্ত্রিসভা গড়তে পারল না শিবসেনা
দু'সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মন্ত্রিসভা গড়তে পারল না শিবসেনা
গত মাসেই মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে রাজনৈতিক ডামাডোলের সাক্ষী থেকেছে গোটা দেশ। পরবর্তীতে কংগ্রেস ও এনসিপির সমর্থনে শিবসেনা মহারাষ্ট্রে সরকার গঠন করলেও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন উদ্ধব ঠাকরে।

বুধবার শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ধে বলেন যে মন্ত্রী সভার দায়িত্ব বণ্টনের চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। সেনা প্রধান উদ্ধব ঠাকরে খুব শীঘ্রই তা প্রকাশ করবে বলেও জানিয়েছে সিন্ধে। তবে সূত্রের খবর, মন্ত্রীসভা তৈরির বিষয়ে কংগ্রেসের সাথে একটা জটিলতা তৈরি হয়েছে। কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের মনোনীত প্রার্থীরা যদি মন্ত্রিসভার দায়িত্ব না পায়, তাহলে তারা এই জোট সরকার থেকে বেরিয়ে আসবে।
বুধবার কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন যে শিবসেনা স্বরাষ্ট্র এবং নগর উন্নয়নমন্ত্রক নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করছে। পাশাপাশি এনসিপিকে সেচ, আবাসন এবং অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। কংগ্রেসকে হয়তো রাজস্ব, শিক্ষা এবং পিডব্লিউডি বিভাগেই সন্তুষ্ট থাকতে হতে পারে।
তবে কংগ্রেসের অন্য এক নেতা বলেন, আমাদের আবাসন ও শিল্প বিষয়ক মন্ত্রক পাওয়া উচিত। যদিও কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এখনও তার অনুমোদিত দেয়নি বলে জানা যাচ্ছে। তিনি আরও বলেন, কংগ্রেসের শীর্ষ নেতারা বিষয়টি মীমাংসার জন্য আলোচনা করলেও নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications