বেঙ্গালুরুতে বায়ুসেনার 'এয়রো ইন্ডিয়া ২০১৯ ' -এর ২ পর পর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য
দুটি পর পর দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুর 'এয়রো ইন্ডিয়া ২০১৯' অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানের এলাকা সংলগ্ন জায়গায় যেখানে গাড়ি পার্ক করাছিল।
দুটি পর পর দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুর 'এয়রো ইন্ডিয়া ২০১৯' অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানের এলাকা সংলগ্ন জায়গায় যেখানে গাড়ি পার্ক করাছিল। সেখানেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তার আগে বেঙ্গালুরুর আকাশে ঘটে বড়সড় বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয় বায়ুসেনার ২ টি বিমান। স্বভাবতই প্রশ্ন উঠছে সেনার আঁটোসাটো নিরাপত্তা বেষ্টনী তথা নিয়মের পরও কী করে পর পর ২ টি ঘটনা ঘটে গেল?

যুদ্ধ বিমান সূর্যকিরণের দুর্ঘটনা!
বেঙ্গালুরুর ইয়েলহঙ্কা এয়ারবেসে চলছিল বায়ুসেনার মহড়া। সেখানেই সূর্যকিরণ এয়রোবেটিক্স টিমের দুটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে যায়। মুহূর্তে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে বেঙ্গালুরুর ইয়েলহঙ্কা এয়ারবেসের আকাশে। ঘটনায় পাইলট সাহিল গান্ধীর মৃত্যু হয়। আহত হয় ২ জন।

অগ্নিকাণ্ড
এদিন, অনুষ্ঠানের এলাকা সংলগ্ন জায়গায় যেখানে গাড়ি পার্ক করাছিল। সেখানেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মনে করা হচ্ছে, এলাকার শুকনো ঘাসে আগুন ধরানোতেই ধীরে ধীরে আগুনের গ্রাসে যেতে থাকে ২০ থেকে ২৫ টি গাড়ি। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ছড়িয়ে পড়তে থাকে আগুন। শেষ পাওয়া খবরে বেঙ্গালুরুর দমকল প্রধান জানান প্রায় ৩০০ টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
|
শ্রদ্ধার্ঘ অর্পণ
এদিন , এয়রো ইন্ডিয়ার অনুষ্ঠানে এদিন সূর্যকিরণ বিমানের উড়ানের সময় বিশেষভাবে শ্রদ্ধা অর্পণ করা হয় প্রয়াত পাইলট সাহিল গান্ধীকে। আসরে চোখ ধাঁধানো দৃশ্য ঘিরে যখন দর্শকরা উচ্ছসিত, তখনই পার্কিং লটে ঘরে যায় আগুন । তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত , তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।












Click it and Unblock the Notifications