পাকিস্তানে ধর্মীয় স্থানে ভিতর ভারতীয় কূটনীতিকদের আটকে হেনস্থা! ফুঁসছে দিল্লি

পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটাই তলানিতে এসে পড়ে।

পুলওয়ামা পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটাই তলানিতে এসে পড়ে। ভারতের মাটিতে পাক আশ্রিত জঙ্গিদের হামলা ও তার পরে বালাকোটের আকাশে ঢুকে ভারতের এয়ারস্ট্রাইকের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক রীতিমত টালমাটাল পরিস্থিতিতে পৌঁছে যায়। এরই মধ্যে উঠে এল এক উদ্বেগজনক পরিস্থিতি।

পাকিস্তানে ধর্মীয় স্থানে ভারতীয় কূটনীতিকদের আটকে হেনস্থা! ফুঁসছে দিল্লি

নয়াদিল্লি সূত্রের খবর, পাকিস্তানের এক গুরুদোয়ারার ভিতরে দুই ভারতীয় কূটনীতিবিদকে আটকে রেখে হেনস্থা করেন পাক গোয়েন্দারা। গোটা বিষয়ের তদন্ত দাবি করেছে ভারত। এছাড়াও কেন এমন হেনস্থা করা হয়েছে, ও দোষীদের বিরুদ্ধে পাকিস্তান কোন ব্যবস্থা নিচ্ছে তাও জানতে চেয়েছে মোদী সরকার। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে এবার শঙ্কা প্রকাশ করেছে নয়াদিল্লি।

গত ১৭ এপ্রিল লাহোরের এক গুরুদোয়ারায় ২০ মিনিট ধরে আটকে রেখে ভারতীয় ২ কূটনীতিবিদদের হেনস্থা করা হয়েছে বলে খবর। তাঁদের ঘিরে ১৫ জন পাকিস্তানি গোয়ন্দা ধর্মীয় স্থানের মধ্যেই অভব্য আচরণ শুরু করেন। সেখানে ভারতীয় তীর্থযাত্রীদের একটি অনুষ্ঠানে অংশ নিতে যান ওই দুজন। সেখানেই এমন অভব্য ব্যবহার করে পাকিস্তান। শুধু তাই নয়, ওই তীর্থ যাত্রীদের এলাকায় আর কোনওদিন না আসতেও বলা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+