নির্বাচনের আগে ভূস্বর্গে ধুন্ধুমার, সীমান্তে পাক গোলা বর্ষণে শহিদ দুই ভারতীয় জওয়ান
ফের কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাকিস্তানি সেনার গোলা বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনার দুই জওয়ান। জানা গিয়েছে পুঞ্চের এই ঘটনায় রাইফেলম্যান সুখবীর সিং এবং নায়েক প্রেম বাহাদুর খতরি শহিদ হয়েছেন। জানা গিয়েছে বিনা প্ররোচনাতেই এদিন সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছিল পাক সেনা।

জখম জওয়ানের মৃত্যু
এদিকে পাকিস্তান সেনার হামলায় অন্য এক জখম জওয়ানের মৃত্যু হল আজ৷ পুঞ্চে পাকিস্তান সেনার হামলায় জখম হন তিনি৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেন, সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ফের বিনা প্ররোচনায় গুলি চালায় সেদেশের সেনা৷

স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়, 'আমাদের জওয়ানরা পালটা গুলি চালান৷ জখম হন সুবেদার সতন্ত্র সিং৷ শুক্রবার তাঁর মৃত্যু হয়৷' তিনি আরও বলেন, 'সুবেদার সতন্ত্র সিং একজন সাহসী ও বীর জওয়ান ছিলেন৷ দায়িত্বে অবিচল থেকে দেশের প্রতি এই ত্যাগের জন্য তাঁকে সবাই সর্বদা মনে রাখবে।'

নির্বাচনের আগে উত্তপ্ত কাশ্মীর
অপর এক ঘটনায় ২৬ নভেম্বর শ্রীনগরে একটি জঙ্গি হামলায় শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান। ৩৭০ ধারা বাতিলের পর ২৮ নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে প্রথম জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি ও পাক সেনার এই বারংবার হামলা আসলে উপত্যকায় গণতন্ত্রকে ফিরতে না দেওয়ার ছক৷
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications