আর পাওয়া যাবে না আইনি সুরক্ষা, কেন্দ্র-টুইটার সংঘাতে হার বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সাইটের
যুদ্ধ চলছিল গত বছর থেকেই। এমনকী চলতি বছরে কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা পার করলেও সরকারি গাইডলাইন না মানাতেই এবার বড় বিপদের মুখে টুইটার। আইনি যুদ্ধেও হার হল টুইটারের। এখনও থেকে আর তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারায় কোনও আইনি সহয়তা পাবে না এই বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সাইট। এমনকী আদালতের দ্বারস্থ হয়েও মিলবে না কোনও সুরাহা।

ফলস্বরূপ, এখন থেকে ভারতীয় দণ্ডবিধির আওতায় টুইটারের বিরুদ্ধে যে কোনও ফৌজদারি মামলা করা যাবে। কেন্দ্রের নয়া নির্দেশিকায় প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে একজন গ্রিভান্স অফিসার নিয়োগের কথা বলা হয়েছিল। ১৫ জুন অর্থাৎ গতকাল পর্যন্ত ছিল সেই সময়সীমা। কিন্তু কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও কোনও গ্রিভান্স অফিসার নিয়োগ করেনি টুইটার। তারজেরেই তাদের উপর থেকে বর্তমানে আইন সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
ধারা ৭৯-র ক্ষমতা বলে, এতদিন তৃতীয় পক্ষের কনটেন্টের দায় বা আরও সহজ করে বললে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের কোনও তথ্যের নিয়ে সমস্যা হলে তা থেকে মধ্যস্থতাকারী বা মাধ্যমকে রেহাই দেওয়া হত। কিন্তু নয়া তথ্যপ্রযুক্তি নীতির শর্ত পূরণ করতে না পারার কারণেই এবার বেকায়দায় পড়তে চলেছে টুইটার। এদিকে গত ৫ জুন কেন্দ্রের শেষ নোটিশের পর অবশেষে শুরু ভাবনাচিন্তা করেছিল টুইটার। মিলেছিল এমনই খবর।
কতিন্তু তারপরেও প্রায় দশদিন কেটে যাওয়ার পর এখনও কেন্দ্রের শর্তপূরণ না করাতেই আইনি রক্ষাকবচ হারাল টুইটার। গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে জারি করা একগুচ্ছ নির্দেশিকার নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর জন্য রাখতে হবে একটি বিশেষ সেল। কোনও বিষয়ে অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়। কিন্তু সেই নিয়মেরই বর্তমানে কোনও তোয়াক্কা করছে না টুইটার।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications