দুঃসময়ে পাশে 'দোস্ত', ভারতীয় সেনা মহিলা অফিসারকে জড়িয়ে ধরলেন তুর্কি মহিলা
তুরস্কে অপারেশ দোস্ত শুরু করেছে ভারতীয় সেনা
দুঃসময়ে যে পাশে থাকে সেই আসল বন্ধু। তুরস্কের কাছে এখন ভারত তাই। চারটি ত্রাণ বোঝাই বিমান তুরস্কে পাঠিয়েছে ভারত। তাতে মেডিকেল সরঞ্জাম থেকে শুরু করে খাবার, গরম পোশাক এবং ওষুধ রয়েছে। পাঠানো হয়েছে উদ্ধারকাজে জন্য বিশেষ সেনা আধিকারীক এবং এনডিআরএফের সদস্যদের। ইতিমধ্যেই ভারতীয় সেনা এবং এনডিআরএফ উদ্ধারকাজে হাত লাগিয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা গিয়েছে ভারতীয় সেনার এক মহিলা অফিসারকে জড়িয়ে ধরেছে এক তুর্কি মহিলা।

তুরস্ক যেন মৃত্যুপুরী। মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গিয়েছে তুরস্ক এবং সিরিয়াতে। ভূমিকম্পের দিনেই তুরস্কে সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মত চারটি বিমানে করে প্রচুর ত্রাণ সামগ্রি এবং এনডিআরএফের টিম পাঠিয়েছে সেখানে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফের টিম। ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। অপারেশন দোস্ত নাম দিয়েছে ভারত এই অভিযানকে।
শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিিডয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা গিয়েছে এক ভারতীয় মহিলা অফিসারকে জড়িয়ে ধরেছেন তুরস্কের এক প্রবীণ মহিলা। সেখানে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন ভারতীয় সেনা সেই মহিলা অফিসার। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়তেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি এতটাই মন জয় করেছে সকলের যে বিপুল সংখ্যক কমেন্ট এবং শেয়ার হয়েছে ছবিটি।
তুরস্কের এই বিধ্বস্ত অবস্থায় ভারত সবরকম সহযোহিতার আশ্বাস দিয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে উদ্ধারকাজ চালাতে নাজেহাল হচ্ছেন তুরস্কের প্রশাসন। এই কঠিন পরিস্থিতিতে ভারত বন্ধুর মত পাশে দাঁড়িয়েছে। বিপুল পরিমান মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে ভারত। এখনও ধ্বংসস্তূপের নীচে অসংখ্য মানুষ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হুয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications