Tirupati Stampede: তিরুপতিতে কেন ঘটল পদপিষ্টের ঘটনা? পুণ্যার্থীদের মৃত্যুতে প্রশ্নের মুখে যা জানাল কর্তৃপক্ষ
Tirupati Stampede: অন্ধ্রের তিরুপতি মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জন পুণ্যার্থীর (Devotees)। আহত হয়েছেন প্রায় ৪০ জন। ঘটনার নেপথ্যে মন্দির কর্তৃপক্ষের চরম গাফিলতি (Mismanagement) রয়েছে বলে অভিযোগ উঠেছে। মন্দিরে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা তিরুমালা তিরুপতি দেবষ্টণম ওরফে টিটিডির (TTD) চেয়ারম্যানের দাবি, অত্যধিক ভিড়ের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।
এদিন পদপিষ্টের ঘটনায় আহতদের দেখতে রামনারায়ণ রুইয়া সরকারি জেনারেল হাসপাতালে যান টিটিডির চেয়ারম্যান বিআর নায়ডু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পদপিষ্টের ঘটনা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে। তবে পদপিষ্টের কারণ হিসেবে অত্যধিক ভিড়কেই ব্যাখা করেছেন তিনি। এনিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সবিস্তারে বলবেন বলেও জানান টিটিডির চেয়ারম্যান।

মৃত ৬ পুণ্যার্থী তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত একটি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৫ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন টিটিডির বোর্ড সদস্য ভানু প্রকাশ রেড্ডি। মন্দির ট্রাস্টের তরফে তদন্ত করা হবে ও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বিশেষ দর্শনের জন্য প্রায় ৪ হাজার পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে ছিলেন। টোকেন নিতে হুড়োহুড়ি পড়ে যায়। শুক্রবার থেকে টানা ১০ দিন ওই বিশেষ দর্শন চলবে। সূত্রের খবর, মল্লিকা নামের এক মহিলা পুণ্যার্থী বৈরাগী পট্টিদা পার্কে টোকেন কাউন্টারে অপেক্ষা করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যেই গেট খোলা হয়। সেসময়ের বাকি পুণ্যার্থীরাও সেই সুযোগ নিয়ে হুড়োহুড়ি করে ঢুকে পড়েন। যার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে।
টিটিডির ওই বোর্ড মেম্বার আরও জানান, ৯১টি কাউন্টার খোলা ছিল টোকেনের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে সেগুলি চালু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পদপিষ্টর ঘটনা ঘটে গেল। টিটিডি চেয়ারম্যান গোটাটাই পরিকল্পনার অভাব ও গাফিলতি বলে উল্লেখ করেছেন। ইতিমধ্যেই তিরুপতিতে দুর্ঘটনার সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে শয়ে শয়ে পুণ্যার্থী ভিড়ে ঠেলাঠেলি করে সামনে এগিয়ে আসছেন। পুলিশের বাধা তারা কোনওভাবেই মানছেন না। পুণ্যার্থীদের ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকেও। বৃহস্পতিবার তিরুপতি যাওয়ার কথা রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ও স্বাস্থ্যমন্ত্রীরও। আহতদের যাতে যথাযথ চিকিৎসা হয়, সেনিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে কথা সেরেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications