Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura assembly polls: ঘোষণার আগেই ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী! ৩০০ কোম্পানির ঘেরাটোপে হবে ভোট

Tripura assembly polls: ঘোষণার আগেই ত্রিপুরায় কেন্দ্রীয় বাহিনী! ৩০০ কোম্পানির ঘেরাটোপে হবে ভোট

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ত্রিপুরা (Tripura ) সহ বেশ কয়েকটি রাজ্য। কার্যত লোকসভার আগে আরও এক পরীক্ষা মোদী-শাহের কাছে। আর সেই ভোটের প্রস্তুতিই শুরু করে দিল নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকে ত্রিপুরাতে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চলেছে কমিশন। সে রাজ্যের বিধানসভা নির্বাচনকে (assembly polls) মাথায় রেখে প্রায় ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন। যার মধ্যে প্রথম পর্যায়ে বেশ কিছু ফোর্স আগামী সপ্তাহেই ত্রিপুরাতে (Tripura assembly polls) চলে আসছে বলে খবর।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ

ত্রিপুরা বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ

এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বামেদের শক্তঘাঁটিতে পরিবর্তনের হাওয়া লাগে গত নির্বাচনে। ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেবের একের পর এক মন্তব্য ঘিরে বারবার বিতর্কে পড়ে যান বিজেপি নেতারা। এমনকি গোষ্ঠী কোন্দল কার্যত বিজেপির সংগঠনে বড় ধাক্কা লাগে। আর সেই জায়গাতে নতুন করে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করেন বাম সহ বিরোধীরা। তবে আগামী নির্বাচনে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে তৃণমূল। ইতিমধ্যে সে রাজ্যে সংগঠনকে মজবুত করার কাজে নেমেছে তৃণমূল। সব মিলিয়ে ২৩ এর ত্রিপুরা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক ভাবে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা

রাজনৈতিক ভাবে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা

যদিও এই নির্বাচন ঘিরেই আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। গত পুর নির্বাচনের পর থেকে একাধিকবার রাজনৈতিক ভাবে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা। আক্রান্ত হয়েছে বাম -কংগ্রেস। এমনকি প্রচারে নেমে মার খেতে হয়েছে তৃণমূল নেতা -কর্মীদের। আর সেদিকে তাকিয়েই এবার সতর্ক নির্বাচন কমিশন। আর সেই কারনেই ধীরে ধীরে এবার ত্রিপুরাতে ফোর্স পাঠাতে শুরু করেছে কমিশন। যদিও কমিশনের দাবি, কোনও নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি নেই। স্বচ্ছ এবং অবাধ ভোট করাতেই আগাম ফোর্স উত্তর-পূর্বের এই রাজ্যে পাঠানোর কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়েছে কমিশনের ত্যরফে।

বাহিনী ত্রিপুরা আসতে শুরু করবে

বাহিনী ত্রিপুরা আসতে শুরু করবে

কমিশনের সিইও জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরা আসতে শুরু করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে এই বাহিনীকে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন কমিশনের ওই কর্তা। প্রাথমিক ভাবে ১০০ কোম্পানি বাহিনী ধীরে ধীরে আগরতলাতে আসবে বলেই খবর। যার মধ্যে CRPF, BSF, ITBP এবং CISF-এর জওয়ানরাও রয়েছে। বাকি আরও ২০০ কোম্পানি ফোর্স নির্বাচনের সময় আসবে বলেই জানিয়েছেন কমিশনের ওই কর্তা।

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়

বলে রাখা প্রয়োজন, সম্প্রতি রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে সে রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেখানেই প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ভোটের কাজে ৩০০ কোম্পানি বাহিনী থাকবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। উলেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয় ত্রিপুরাতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+