Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাপুকে শ্রদ্ধা জানিয়ে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি, বিজেপির বিরুদ্ধে সোচ্চার অভিষেক

দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু'দিনের কর্মসূচি। সোমবার বেলা দেড়টার পর এই কর্মসূচি শুরু। এদিনের কর্মসূচিতে নতুন হাতিয়ার বাঁকুড়া ও পুরুলিয়ার পরিবার।

গত সপ্তাহে বাঁকুড়া ও পুরুলিয়ার দুই জেলায় ঘর ভেঙে দেওয়াল চাপা পড়ে চারজন মারা গিয়েছে। আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণেই ঘর তৈরি করা যায়নি। অতিবৃষ্টিতে পুরনো বসবাসের অযোগ্য ঘর ভেঙে চারজন মারা গিয়েছেন। এই মৃত্যুর দায় বিজেপি সরকারের। এই দাবি তৃণমূল কংগ্রেস তুলেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিংহকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পথে অভিষেক রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের হাতে রক্ত লেগে আছে। এই অভিযোগ অভিষেকের৷ আজ সোমবার ও আগামী কাল মঙ্গলবার দিল্লির বুকে সেই ক্ষোভ আরও দানা বাঁধবে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবার বেলা দেড়টা নাগাদ দিল্লিতে তৃণমূলের কর্মসূচি শুরু হবে। রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ধরনা কর্মসূচি চলবে। সেখান থেকেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হবেন তৃণমূল নেতারা। তাদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও জব কার্ড হোল্ডাররা থাকবেন।

একশো দিনের কাজের টাকা বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ। সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলতে চাইছে রাজ্যকে। এই অভিযোগ তৃণমূলের তরফ থেকে উঠেছে। শুধু তাই নয়, আবাস যোজনার টাকাও বন্ধ করা হয়েছে। ফলে উন্নয়নের কাজ আটকে রয়েছে বাংলায়। এইসব কিছু নিয়ে এবার দিল্লিতে তৃণমূল কংগ্রেস সোচ্চার হল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লির যন্তর মন্তরেও মঙ্গলবার তৃণমূলের কর্মসূচি রয়েছে। দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে অমিত শাহের পুলিশ। তবে সেখানে কতটা আন্দোলনের সক্রিয়তা থাকবে, প্রশ্ন উঠছে। দিল্লি পুলিশ যন্তর মন্তরে তাদের গতিপথ আটকাতে পারে। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়? আলোচনা হবে তৃণমূল নেতৃত্বের মধ্যে।

বাংলা থেকে যাওয়া সাধারণ মানুষদের দিল্লিতে তৈরি হওয়া নতুন সংসদ ভবন দেখানো হবে। সাধারণ মানুষের করের টাকায় এই ভবন তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার। পুরনো সংসদ ভবন বর্তমান। তারপরেও নতুন এই সংসদ ভবন তৈরি করা হল। কেন্দ্রীয় সরকার এইভাবে করের টাকায় ইচ্ছাপূরণ করছে। কিন্তু বাংলায় প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। এই বার্তা সাধারণ মানুষকে দেওয়া হবে। এই বক্তব্যও শোনা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+