Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার পঞ্চায়েত নির্বাচনে হিংসা! তৃণমূল রক্ত নিয়ে খেলা করেছে: প্রধানমন্ত্রী মোদী

তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের সময় রক্ত নিয়ে খেলেছে। এদিন দলের ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভিডিকনফারেন্সের মাধ্যমে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের নিন্দা করেন।

তিনি আরও বলেন, বিজেপি সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে পরাজিত করেছে এবং যারা সমগ্র দেশে নেতিবাচকতা ছড়াচ্ছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। বিরোধী দলের সদস্যরা সংসদের মাঝপথে চলে গেলেন। সত্য হল তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে ভয় পেত..."

নরেন্দ্র মোদী

ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, কর্মীদের মিটিং তাঁকে অনুপ্রাণিত করে। মণিপুর প্রসঙ্গে তিনি বলেছেন, বিরোধী মণিপুরের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা মণিপুর নিয়ে কথা বলতে আগ্রহী ছিল না, তারা বিষয়টি নিয়ে রাজনীতি করপেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিতে বলেন টিএমসি নে খুনি খেল খেল হ্যায়। প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি এবং তাঁদের জীবন নরকে পরিণত করার অভিযোগও করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, যাঁরা নিজেদেরকে গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে চিত্রিত করে, তারাই ইভিএম থেকে মুক্তি পাওয়ার ষড়যন্ত্র করে।

নরেন্দ্র মোদী

তৃণমূল রক্ত নিয়ে খেলা করেছে: প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূলের সঙ্গে গুণ্ডাদের একটি চুক্তি হয়েছিল এবং গণনার দিনও তারা দখলদারি করে গিয়েছে। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, মারাত্মক ভাবে হামলা করেছে তারা।

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ৮ জুলাইয়ের পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এবং বিধানসভা নির্বাচনের দুবছর পরেও পঞ্চায়েতে তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখে। তৃণমূল এই নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৮০ শতাংশ, পঞ্চায়েত সমিতির ৯২ শতাংশ এবং ২০ টি জেলা পরিষদে জয়লাভ করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+