Himachal Pradesh: পাহাড়ের রাস্তায় গাড়ির ভিড়, নদীর উপর দিয়ে গাড়ি চালালেন পর্যটক, কী করল প্রশাসন
হিমাচল প্রদেশে পর্যটকদের ঢল নেমেছে বড়দিনের ছুটিতে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সিমলা যাওয়ার পথের গাড়ির জ্যামের ছবি। পাহাড়ি রাস্তা জুড়ে থরে থরে সাজানো গাড়ি। সেই গাড়ির লাইন ছাড়তে দিন কাবার হয়ে গিয়েছে।
হিমাচল প্রদেশের লাহুল স্পিতি যাওয়ার রাস্তায় এতোটাই দীর্ঘ লাইন পড়েছিল যে সেটা সামলাতে হিমসিম খেতে হয়েছে পর্যটকদের। এমনকী স্থানীয় প্রশাসনও ভাবতে পারেনি এমন ট্রাফিক জ্যাম হবে রাস্তায়। শেষে এক পর্যটক অধৈর্য হয়ে নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।

মাহিন্দ্র থর গাড়ি নিয়ে চন্দ্র নদীর উপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ঘটনার আকস্মিকতায় প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি প্রশাসনের আধিকারীকরা। পরে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুলিশ। এবং গাড়ির মালিককে মোটা টাকা জরিমানা করা হয়েছে।
#WATCH | Himachal Pradesh: Challan issued after a video of driving a Thar in Chandra River of Lahaul and Spiti went viral on social media.
— ANI (@ANI) December 25, 2023
SP Mayank Chaudhry said, "Recently, a video went viral in which a Thar is crossing the river Chandra in District Lahaul Spiti. The said… pic.twitter.com/V0a4J1sgxv
ঘটনার পর থেকেই হিমাচল প্রদেশের বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অটল টােনলে গতকাল থেকে বড় গাড়ির লইন পড়েছে। প্রায় ২৮ হাজার গাড়ির লাইনে দঁাড়িয়েছিল গতকাল। আগামী কয়েকদিন পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেকারণে আগে থেকেই সতর্ক পুলিশ প্রশাসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications