দেশে আদৌও কি কমেছে ব্ল্যাক ফাঙ্গাসের প্রভাব? মোট আক্রান্তের সংখ্যা কত? কী বলছে কেন্দ্র
দেশে আদৌও কি কমেছে ব্ল্যাক ফাঙ্গাসের প্রভাব? মোট আক্রান্তের সংখ্যা কত? কী বলছে কেন্দ্র
বর্তমানে গোটা দেশে অনেকটাই কমেছে করোনার চোখ রাঙানি। কিন্তু করোনা বিধি পালনে সামন্য ঢিলেমি, দ্রুত ঢেকে আনতে পারে তৃতীয় ঢেউয়ের বিষবাষ্পকে এমনটাই মত বিশেষজ্ঞদের। এদিকে ডেল্টার পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস। তার মধ্যেই গত দুমাস ধরে গোটা দেশে উদ্বেগ বাড়িয়ে চলেছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমিউকোসিসের সংক্রমণ।

এদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে ১৫ জুলাই পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৩২। যার মধ্যে ২১ হাজার ৮৫ জন রোগী এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। মারা গিয়েছেন ৪ হাজার ২৫২ জন।
এদিকে যে সমস্ত ব্যক্তির পূর্বে করোনা সংক্রমণের ইতিহাস রয়েছে তাদের শরীরেই সবার আগে বাসা বাঁধছে কালো ছত্রাক। মূলত যাদের কোমরবিডিটি, ভেরিকোনাজল থেরাপি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, বারংবার স্টেরয়েড নিয়েছেন বা দীর্ঘাদিন আইসিইউ-তে থেকেছেন তারাই অনেক বেশি ব্ল্যাক ফাঙ্গাসের শিকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকী মে মাসে মহারাষ্ট্র, দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসের চিত্র রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এদিকে ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়লে শরীরে যন্ত্রণা, চোখ-নাকের পাশ দিয়ে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, রক্তবমি, মুখে অসাড়তা, স্মৃতি শক্তিতেও বিস্তর প্রভাব পড়ে। পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের মধ্যে ৮৪.৪ শতাংশই আগে করোনার কবলে পড়েছিলেন। এদিন রাজ্যসভায় এই তথ্য তুলে ধরেন নতুন দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications