Google Birthday 2023: ২৫ বছরে পা রাখল গুগল, তৈরি বিশেষ গুগল ডুডল
Google Birthday 2023: বর্তমান সময়ে হাতের মুঠোয় পৃথিবী! বাড়িতে বিছানায় শুয়েও আপনি পৌঁছে যেতে পারেন বিদেশের মাটিতে। হ্যাঁ ঠিকই শুনছেন, ইন্টারনেটের যুগে কোনও কিছুই আর অসম্ভব নয়। শপিং করা থেকে দেশের বিভিন্ন প্রাপ্তের খবর সার্চ করলেই সঙ্গে সঙ্গে তার উত্তর জানিয়ে দেয় গুগল, গুগল ছাড়া আমরা এখন একপাও এগোতে পারিনা। আজ সেই গুগলের ২৫ তম জন্মদিন।
আজকের এই বিশেষ জন্মদিন উপলক্ষ্যে গুগল বিশেষ গুগল ডুডল তৈরি করেছে। আর এর মাধ্যমেই ২৫ তম জন্মদিনের কথা তুলে ধরা হয়েছে। আজ আপনি যখনই গুগল খুলবেন বা কোনও কিছু সার্চ করতে যাবেন তখনই দেখতে পাবেন এই গুগল ডুডুলটি।

১৯৯০ সালে শেষের দিকে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের দেখা হয়েছিল। তখন তাদের মনে হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অ্যাক্সেসযোগ্যতাকে বাড়ানো, ভাবা মাত্রই তাঁরা শুরু করে দেন কাজ। অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে দেন তাঁরা। ভালো সার্চ ইঞ্জিনের জন্য তাঁরা ভালো প্রোটোকল তৈরি করতে শুরু করে দেন। তাঁরা এই কাজ প্রথমে শুরু করেছিলেন ভাড়া করা একটি গ্যারেজ থেকে, যেটিকে তাঁরা প্রথমে গুগুলের অফিস হিসাবে তৈরি করেছিলেন, যেখান থেকে তাঁরা কাজ শুরু করেছিলেন।
তারপর ১৯৯৮ সালে ২৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের সাহায্যেই উৎপত্তি হয় গুগলের । গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয় এই সার্চ ইঞ্জিন ।
২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর মাসের শেষ গুগল ডুডুলটি দক্ষিণ আফ্রিকার জ্যাজ পিয়ানোবাদক, সুরকার ও সাংবাদিক টড মাতশিকিজাকে নিয়ে উদযাপন করা হয়েছিল। তিনি মূলত 'ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম"- এ 'কুইকলি ইন লাভ’ গানের জন্য বিখ্যাত, ১৯৫৮ সালে অল-ব্ল্যাক জ্যাজ মিউজিক্যালে এই গানটি প্রিমিয়ার হয়েছিল।
১৯৯৮ সালের সেই দিন থেকে আজ পর্যন্ত গুগলের লোগো-সহ অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এই গুগলের সাহায্যে অনেক মানুষই নিত্যদিন, প্রতি মুহূর্তেই উপকৃত হচ্ছেন। রান্না বান্না, খাবার-দাবার, তথ্যপ্রযুক্তি, খেলা, দেশ- বিদেশের খবর, অনলাইন শপিং- সহ আরও নানান জিনিস সার্চ করলেই তথ্য দিয়ে দেয় এই গুগল।
গুগলের জন্মদিনে বিশেষ যে গুগল ডুডুলটি দেখা যাচ্ছে, তা কিন্তু সব দেশ দেখতে পাবেন না, রাশিয়া-সহ বেশ কিছু জায়গায় এই গুগল ডুডুলটি দেখা যাবে না, তাছাড়া সকলেই দেখতে পাবেন এই বিশেষ গুগল ডুডুলটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications