ত্রিপুরা টার্গেট পূরণে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল, খেলা হবে দিবস পালনে বাড়তি তৎপরতা বিপ্লব দেবের রাজ্যে
ত্রিপুরা টার্গেট পূরণে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল,খেলা হবে দিবস পালনে বাড়তি তৎপরতা বিপ্লব দেবের রাজ্যে
ত্রিপুরায় খেলা হবে দিবস নিয়ে একটু বেশিই তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতার নামে এফআইআর দায়েরের পরে আরও তৎপর তারা। ইতিমধ্যেই অভিষেকের উপর হামলা সহ একাধিক ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার খেলা হবে দিবস ঘিরে বিশেষ তৎপরতা শুরু করেছে তারা। ১৬ অগাস্ট খেলা হবে দিবসের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা। বাংলা থেকে যাচ্ছে বিশেষ ফুটবল আর টি-শার্ট। এদিনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোইমূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরার জমি শক্ত করতে খেলা হবে দিবস অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে তৃণমূল কংগ্রেসের।

১৬ অগাস্ট খেলা হবে দিবস
বাংলায় বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য। আর সেই সাফল্যের অংশিদার খেলা হবে স্লোগান। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান। তাকে স্মরণীয় করে রাখতেই এক প্রকার খেলা হবে দিবস ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই খেলা হবে দিবসের পালনের ডাক দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের পরের দিন ১৬ অগাস্ট খেলা হবে দিবস উদযাপন করা হবে। সেদিন রাজ্যের বিভিন্ন ক্লাবকে ফুচবল বিতরণ করবে রাজ্য সরকার। ক্লাব গুলিকে দেওয়া হবে ফুটবল। খেলাধুলার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরায় খেলা হবে দিবস
বাংলার পাশাপাশি অন্য রাজ্যেও খেলা হবে দিবস উদযাপন করতে তৎপর তৃণমূল কংগ্রেস। তারমধ্যে অন্যতম ত্রিপুরা। ত্রিপুরায় খেলা হবে দিবস পালনে বাড়তি তৎপরতা দেখা গিয়েছে। সূত্রের খবর, ত্রিপুরার জন্যে বাংলা থেকে ফুটবল চেয়ে পাঠানো হেয়েছে। আনা হচ্ছে খেলা হবে স্লোগান লেখা বিশেষ টি-শার্ট। দলের ছাত্র যুব নেতা কর্মীদের সামনে রেখেই ময়দানে নামবে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরে আরও বেশি করে খেলা হবে দিবস নিয়ে তৎপর তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান উঠতে শুরু করেছে। ১৬ অগাস্ট ত্রিপুরার রাজ্য নেতৃত্ব এই দিবস নিয়ে বাড়তি তৎপরতা দেখাতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

অভিেষকের নামে এফআইআর
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার নামে এফআইআর দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। তালিকায় অভিেষক ছাড়াও রয়েছেন দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুবল ভৌমিকের নাম। তাঁদের বিরুদ্ধে স্বতোঃপ্রনোদিত মামলা দােয়র করা হয়েছে। দীর্ঘক্ষণ থানায় ধর্না দিয়ে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। খোয়াই থানার ওসির অভিযোগের প্রেক্ষিতেইএই মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ৫ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানায় ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোয়াই থানার ওসির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। জয়া দত্ত, দেবাংশু এবং সুদীপ রাহার গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। কোন অভিযোগে তাঁদের গ্রেফতার করা হল তার অভিযোগ করেছিলে অভিেষক। পরের দিন কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা ধরনা দেন থানায়। তারপরে জামিনে ছাড়া হয় ধৃত তৃণমূল কংগ্রেস নেতাদের।

ত্রিপুরায় ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল
অভিষেকের বিরুদ্ধে এফআইআরের ঘটনার পর ত্রিপুরায় আরও ঝাঁঝ পাড়াতে শুরু করবে তৃণমূল কংগ্রেস তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই কুণাল ঘোষ তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বিপ্লব দেব সরকারকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কুণাল ঘোষ বলেছেন, এফআইআর মামলা করে কোনও লাভ হবে না। এবার আরও আন্দোলন তীব্র হবে ত্রিপুরায়। দোলা েসন কটাক্ষ করে বলেছেন বিনাশকালে মন্দবুদ্ধি। সেই পরিস্থিতি তৈরি হয়েছে বিপ্লব দেব সরকারের। তিনি বুঝতে পেরেছেন তাঁর পতন অনিবার্য। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েই এই সব কাজ করছেন বিপ্লব দেব এমনই অভিযোগ করেছেন দোলা সেন। এদিকে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন মলয় ঘটক। আজ সেখানে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাতে এই এফআইআরের বিষটি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications