মোদী-শাহ শেয়ার বাজারের বড় কেলেঙ্কারিতে যুক্ত! পাশে শরদ, সেবি-সাক্ষাতে তদন্ত দাবি তৃণমূলের
TMC MPs Meet SEBI Officials: স্টক মার্কেটে কারচুপি। আর তাতেই যুক্ত নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। ইন্ডিয়া জোটের এই দাবি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি।
গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে আজ মুম্বইয়ে সেবি (SEBI)-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন শরদ পওয়ার।

এগজিট পোলের ফল বেরনোর পরদিনই শেয়ার বাজার ছিল ঊর্ধ্বগামী। যদিও লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বড় ধরনের ধস নামে। যাতে রিটেল বিনিয়োগকারীরা ৩০ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। এই বিষয়টিকে স্টক মার্কেটের সবচেয়ে বড় দুর্নীতি বলে চিহ্নিত করেছে বিরোধীদের ইন্ডিয়া জোট।
আজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি (SEBI)-র দফতরে তৃণমূলের সাংসদদের যে প্রতিনিধিদল গিয়েছিল তাতে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। তাঁদের সঙ্গে ছিলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ন্ত, মহারাষ্ট্রের বিধান পরিষদের প্রাক্তন এনসিপি (এসপি) সদস্য বিদ্যা চ্যবন।
ইতিমধ্যেই স্টক মার্কেটের এই কেলেঙ্কারিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ সরাসরি যুক্ত বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপি অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ভুয়ো এগজিট পোলের ভিত্তিতে স্টক মার্কেটে কারচুপি হয়েছে বলে দাবি করে আগেই ঘটনার তদন্ত চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেবি-র আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কল্যাণ জানান, অতীতে সেবি গৌরবজনক ভূমিকা পালন করেছে। আমাদের সেবির উপর আস্থা রয়েছে। সে কারণেই লোকসভা নির্বাচনেক ফল প্রকাশের আগে বিভ্রান্তিকর বুথ ফেরত সমীক্ষার নামে যে স্টক মার্কেটে কারচুপি হয়েছে, তার তদন্ত দাবি করছি।
এগজিট পোল যারা করেছিল তাদের রাজনৈতিক দলগুলির সঙ্গে কী ধরনের যোগ রয়েছে বা আদৌ আছে কিনা তারও তদন্তের পক্ষে সওয়াল করেন কল্যাণ। তাঁর দাবি, ৩ জুন শেয়ার মার্কেট অনেকটাই চড়েছিল। যদিও তার পরের দিনই যে ধস নামে তাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সম্মিলিত ৩০ লক্ষ কোটি টাকা বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। এতে অনেক রাজনৈতিক নেতার পরিবার লাভবান হয়েছে।
কল্যাণ এদিন বলেন, অমিত শাহ বিভিন্ন নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন ভোটের আগে শেয়ার কিনতে, তাতে লাভবান হবেন বিনিয়োগকারীরা। এই আবহে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেই তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। উল্লেখ্য, এগজিট পোলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে বলে আভাস ছিল এগজিট পোলে। তবে বাস্তবে তা হয়নি।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications