নোটবাতিল ইস্যু: ৪ কোটি টাকার পুরনো নোট নিয়ে সমস্যায় তিরুপতি মন্দির
নোটবাতিলের ফলে এবার অন্য রকমের ভোগান্তির শিকার অন্ধ্রপ্রদেশের তিরুপতির বিখ্যাত ভেঙ্কটেশ্বর মন্দির। বাতিল হওয়া নোটে মন্দিরে এখনও পর্যন্ত জমা পড়েছে ৪ কোটি টাকা।
তিরুপতি, ৩ মার্চ : ভারতে নোটবাতিলের ফলে বহু সমস্যার খবর সামনে এসেছে। কিন্তু নোটবাতিলের ফলে এবার অন্য রকমের ভোগান্তির শিকার অন্ধ্রপ্রদেশের তিরুপতির বিখ্যাত ভেঙ্কটেশ্বর মন্দির। বাতিল হওয়া নোটে মন্দিরে এখনও পর্যন্ত জমা পড়েছে ৪ কোটি টাকা।
গত ৮ ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটকে 'বাতিল' বলে ঘোষণা করেন। তারপর ডিসেম্বর মাস পর্যন্ত পুরনো নোট বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দেখা গিয়েছে, ডিসেম্বর মাসের পরেও পুরনো নোটে ভক্তরা পুজো দিয়েছেন তিরুপতি মন্দিরে। সেই ঘটনাতেই মন্দিরের কাছে এখন পুরনো নিষিদ্ধি নোটে ৪ কোটি টাকা জমা পড়েছে গত জানুয়ারি মাস থেকে।

মন্দিরের তরফে জানানো হয়েছে, ভক্তরা বাতিল হওয়া পুরনো ৫০০ ও ১০০০ টাকায় পুজো দিয়ে গিয়েছেন গত দু মাসে। এবিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে চিঠি লিখে বিষয়টি জানানো হয়েছে। পাশপাশি পুরনো এই নোট নিয়ে কী করা হবে সে বিষয়েও সরকারের কাছে উপায় জানতে চেয়েছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষ মনে করছে মন্দিরের প্রণামী বাক্সে সকলের অজান্তেই এই নোট গুলি দিয়ে গিয়েছেন কিছু ভক্ত। প্রসঙ্গত এই প্রণামী বাক্স বা তিরুপতি মন্দিরের হুন্ডিতে প্রতিবছর ১হাজার কোটি টাকা প্রণামী হিসাবে জমা পড়ে।












Click it and Unblock the Notifications