তিরুপতির লাড্ডুতে মাংসের চর্বি-মাছের তেল! ভয়ঙ্কর অভিযোগের তদন্তে নেমে চারজনকে ধরল সিবিআই, তাহলে সত্যিই...
Tirupati laddu controversy: তিরুপতি লাড্ডু বিতর্কে চাঞ্চল্যকর মোড়! শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া বিখ্যাত তিরুপতি লাড্ডুতে মাংসের চর্বি (beaf fat) ও মাছের তেল (fish oil) মেশানোর অভিযোগ। আর সেই অভিযোগে চারজনকে গ্রেফতার করল সিবিআই'য়ের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে বিশেষ এই তদন্তকারী দল।
সেই তদন্তে নেমেই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু'জন ভোলে বাবা ডায়েরির প্রাক্তন দুই আধিকারিক বিপিন জৈন এবং পমিল জৈন। এছাড়াও বৈষ্ণবী ডায়েরির (Vaihsnavi Dairy) অপুর্ব চাওদা এবং AR ডায়েরির রাজু রাজশেখরণকে গ্রেফতার করা হয়েছে (Tirupati laddu controversy) ।

ইতিমধ্যে এই বিষয়ে সিবিআই'য়ের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন, লাড্ডু বিতর্কে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চারজনই ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে।
গত কয়েকমাস ধরে তিরুপতি মন্দিরে লাড্ডু বিতর্কের তদন্ত চালাচ্ছিল সিট। আর সেই তদন্ত নেমে একাধিক তথ্য তদন্তকারী সংস্থা পায় বলে সূত্রের খবর। শুধু তাই নয়, প্রত্যেক ক্ষেত্রেই নিয়ম এবং রীতিকে অমান্য করা হয়েছে বলেও অভিযোগ। সিবিআই'য়ের এক আধিকারিক জানিয়েছেনম বৈষ্ণবী ডেয়ারির আধিকারিকরা মন্দিরে ঘি সরবরাহের জন্য এআর ডেয়ারির নামে দরপত্র সংগ্রহ করেছিল। টেন্ডার প্রক্রিয়া কারচুপি করার জন্য জাল রেকর্ড তৈরিতেও জড়িত ছিল বলে দাবি।
Tirupati Laddu Prasadam row | The CBI investigation team has arrested four individuals in connection with the case. The arrested persons include individuals from organizations supplying ghee, including AR Dairy (Tamil Nadu), Parag Dairy (Uttar Pradesh), Premier Agri Foods, and…
— ANI (@ANI) February 10, 2025
এখানেই শেষ নয়, গত কয়েকমাস ধরে চলা তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলেও জানা যাচ্ছে। আর এরপরেই চারজনকে গ্রেফতারি বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪ সালে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু মারাত্মক অভিযোগ করেন। বলেন, তিরুপতি মন্দিরের (Tirupati temple) প্রসাদ হিসেবে যে লাড্ডু দেওয়া হচ্ছে তাতে গরুর মাংসের চর্বি এবং মাছের তেল মেশানো হচ্ছে।
যা নিয়ে তুমুল বিতর্ক (Tirupati laddu controversy) তৈরি হয়। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি যদিও এই সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। কিন্তু অন্য কথা বলে পরীক্ষার রিপোর্ট। লাড্ডু পরীক্ষা করে দেখা যায় তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল। এই সংক্রান্ত মামলা হয় সুপ্রিম কোর্টে। সিবিআই'য়ের নেতৃত্বে একটি সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। গত কয়েকমাস ধরে এই সংক্রান্ত মামলার তদন্ত করে মিলল বড় সাফল্য।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications