এবার জেলে পর্যটন পরিকল্পনা! দিন কাটানোর সঙ্গে দেখা পেতে পারেন ছোটা রাজনদের
এশিয়ার সব থেকে বড় জেলখানার ভিতরের পরিস্থিতি কি নিজের চোখে দেখতে চান। কীভাবে কাটছে ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল কিংবা গ্যাংস্টার ছোটা রাজনের।
এশিয়ার সব থেকে বড় জেলখানার ভিতরের পরিস্থিতি কি নিজের চোখে দেখতে চান। কীভাবে কাটছে ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল কিংবা গ্যাংস্টার ছোটা রাজনের। সব নিজের চোখে পরখ করে দেখতে খরচ পড়বে ২০০০ টাকা। সবই সম্ভব হবে যদি তিহার জেল কর্তৃপক্ষ জেল ট্যুরিজমের পথে যায়।

জেলে যাওয়ার জন্য কোনও অপরাধ নয়, কিংবা বেল থেকে ছাড়া পাওয়া নয়। যদি তিহার জেল কর্তৃপক্ষের তৈরি করা জেল ট্যুরিজম দিনের আলো দেখে, সবই চলে আসবে সাধার মানুষের সামনে। জেলের ভিতর কারও দাঁড়িয়ে থাকা, বসে থাকা, কিংবা ঘুমিয়ে থাকার দৃশ্য।
এর আগে জানা গিয়েছিল, শুধুমাত্র ৫০০ টাকা দিয়ে যে কেউ তিহারে সেল বুক করতে পারবেন। কিন্তু ফিডব্যাক পাওয়ার পর সেই পরিকল্পনাকে কিছুটা উন্নত করেছেন জেল কর্তৃপক্ষ। একেবারে আলাদা একটা জায়গায় থাকার থেকে, বন্দিরা কীভাবে জীবন ধারন করছেন, সেই চিত্রই সাধারণকে দেখাতে চায় জেল কর্তৃপক্ষ।
এশিয়ার বৃহত্তম এই কারাগার রয়েছচে প্রায় ৪০০ একর জমির ওপর। যেখানে বন্দির সংখ্যা প্রায় ১৬ হাজার। যার মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত আসামী থেকে বিচারাধীন বন্দি, সবাই।
পর্যটকরা চাইলে দিন যাপনের অনুমতিও পেতে পারেন। সেক্ষেত্রে মেঝেয় ঘুমনো, সাত সকালে উঠে পড়া, রান্না করা, গম ভাঙানো, ঘর পরিষ্কার করা, যোগার অভ্যাস করা, মেডিটেশন, পেন্টিং সবই পরখ করে দেখতে পারবেন। যা প্রতিদিন করে থাকেন সেখানকার বন্দিরা। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু বন্দিকে পর্যটকদের কমপ্লেক্সে থাকতে দেওয়ার চিন্তাভাবনা করছে জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর এমনটাই।
জেলের মুখপত্র জানিয়েছেন, প্রোজেক্ট ফাইল পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে। অপর এক জেল আধিকারিক জানিয়েছেন, বিষয়টিকে দিল্লি ট্যুরিজমের অংশ করা হতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications