জ্ঞানবাপি মসজিদ মামলায় হুমকি বিচারককে, তৎপর উত্তর প্রদেশ পুলিশ
জ্ঞানবাপি মসজিদ মামলায় হুমকি বিচারককে, তৎপর উত্তর প্রদেশ পুলিশ
জ্ঞানবাপি মসজিদের ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন সেই বিচারক পেেলন হুমকি চিঠি। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশকে এই নিয়ে জানিয়েছেন বিচারক। হাতে লিখেই চিঠি পোস্ট করা হয়েছে। চিঠিতে যিনি হুমকি দিয়েছেন তিনি তাঁর নামও উল্লেখ করেছেন।

চিঠিতে েলখক নিজের নাম লিখেছেন কাসিফ আহমেদ সিদ্দিকি। এবং নিজেকে ইসলামিক আঘাজ মুভমেন্টের সদস্য বলে দাবি করেছেন তিনি। বিচারকর রবি কুমার দিবাকর জানিয়েছেন, পোস্ট অফিস মারফত তাঁর কাছে হুমকি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাঁকে উদ্দেশ্য করে লেখা হয়েছে মসজিদে যে মন্দিরের কথা বলেছেন আপনি সেটা কোনও মসলিম মেনে নেবে না। বিচারককে কাফের বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিশ তৎপর হয়েছে। উত্তর প্রদেশের বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কোথা থেকে চিঠি লেখা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। গত ২৬ এপ্রিল জ্ঞানবাপি মসজিদের ভেতরে ভিডিওগ্রাফির মাধ্যমে সার্ভের কথা বলেছিলেন দিবাকর। তাতে হিন্দ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মসজিদের ভেতরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। যদিও আদালতের পক্ষ থেকে এই নিয়ে কোনও কথা বলা হয়নি।
শান্তি বজায় রাখতে ভিডিও গ্রাফি বা ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আদালতের নির্দেশ ছাড়া জ্ঞাপবাপী মসজিদের কোনও ভিডিওগ্রাফি এবং ছবি প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছে। কারণ এতে অশান্তি ছড়াতে পারে বলে আদালতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দিকে জ্ঞানবাপী মসজিদর পরেই মথুরাতে মসজিদ নিয়েও সওয়াল উঠতে শুরু করেছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications