প্রতি মাসেই লম্বা উইকেন্ড! সেরে ফেলুন বেড়ানোর প্রস্তুতি
এবছরের ক্যালেন্ডারে অনবক কটি বড় উইকেন্ড রয়েছে। বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি কিন্তু বলছে বেড়াতে যাওয়ার বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
নয়াদিল্লি, ১৭ ই জানুয়ারি: ক্যালেন্ডার আসবার সঙ্গে সঙ্গেই দেখে ফেলেছেন তো এবছরের দূর্গাপুজো কবে ? এতদিনে নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন ছুটিতে কোথায় বেড়াতে যাবেন। কিন্তু ক্যালেন্ডারটা কি ভাল করে খেয়াল করেছেন? এবছরের ক্যালেন্ডার বলছে বেশ কয়েকটি লং উইকেন্ড আসছে আপনার ঝুলিতে। লম্বা উইকেন্ড যখন না চাইতেই পেয়ে যাচ্ছেন তখন সুযোগ তো আর নষ্ট করা উচিত নয়। কোন উইকেন্ডে কোথায় ঘুরতে যাবেন প্ল্যানিংটা সেরে ফেলুন এখনই।[আগামী বছর ৮৫টা ছুটি রয়েছে, ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ছকে নিন এখনই]
প্রথমেই আসা যাক জানুয়ারি মাসে, ২৬ তারিখ রয়েছে প্রজাতন্ত্র দিবস। সেক্ষেত্রে যদি ২৭ তারিখ শুক্রবার ছুটি নিয়ে নিতে পারেন, তাহলে বাকি দুদিন শনি আর রবিবার। এরপর ২৪ শে ফেব্রুয়ারি শিবরাত্রির ছুটি রয়েছে। দিনটি শুক্রবার। তারপর শনি -রবিতো রয়েইছে।[২০১৭ সালে রাজ্যে ছুটির তালিকা]

পাতা উল্টে নিন পরের মাসের ক্যালেন্ডারে। শনিবার রবিবার পেরিয়ে ১৩ তারিখ রয়েছে সোমবার। এই ছুটিতে তিনদিনের দীঘা কিংবা মন্দারমনি ট্যুর তো হতেই পারে। [২০১৭-য় কোন কোন দিন ছুটি পাবেন আপনি? দেখে নিন তালিকা]
এপ্রিল মাসের ১৪ তারিখ শুক্রবার রয়েছে গুড ফ্রাইডে , তারপরই শনিবার ও রবিবার । মে দিবস পড়েছে সোমবার। আগস্টে ১৫ তারিখ মঙ্গলবার, তার আগে শুধু সোমবার ছুটি নিলেই ব্যাস !
এছাড়াও সেপ্টেম্বরে মহরম পড়েছে শুক্রবার। আর দূর্গাপুজোর ৪টে দিনের তারিখ না দেখে থাকলে , আপনাকে জানিয়ে দিই, এবছরের সেপ্টেম্বরের ২৭ থেকে ৩০ পর্যন্ত থাকছে সপ্তমী, অষ্টমী ,নমবী ও দশমী। ২৮ তারিখ বৃহস্পতিবার আর ২৯ শুক্রবার ছুটি নিলেই বাকি দু'দিন শনি-রবি। ডিসেম্বরের ২৫তারিখও পড়েছে সোমবার।
সব মিলিয়ে দেখেতে গেলে এবছরে প্রায় প্রতি মাসেই একটা করে লম্বা উইকেন্ড পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি কিন্তু বলছে বেড়াতে যাওয়ার বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি টিকিট ভাইজাগ, কাজিরাঙা, পুদুচেরির জন্য কাটা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications