ভারতের একমাত্র এই রাজ্যে এখনও করোনা ভাইরাসে প্রাণ যায়নি একজনেরও

ভারতের একমাত্র এই রাজ্যে এখনও করোনায় প্রাণ যায়নি একজনেরও

ইতিমধ্যেই দৈনিক করোনা সংক্রমণের মধ্যে গোটা বিশ্বেই নিত্যনতুন রেকর্ড করছে ভারত। গত ২৪ ঘণ্টাতেও গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজারের বেশি মানুষ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাও ৪৬ হাজার ছুঁইছুঁই। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে গোটা দেশকে চমকে দিচ্ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরাম।

১টিও মৃত্যুর খবর মেলেনি মিজোরাম থেকে

১টিও মৃত্যুর খবর মেলেনি মিজোরাম থেকে

শুধু মিজোরাম নয় উত্তর-পূর্বের একাধিক রাজ্যেও এখনও সেই অর্থে করাল থাবা বসাতে পারেনি মারণ করোনা। চমকপ্রদ ভাবে এখনও পর্যন্ত মিজোরামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫৩ জন। কিন্তু এখনও একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সাথে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও উত্তরোত্তর বেড়েই চলেছে।

কি বলছে সামগ্রিক করোনা পরিসংখ্যান ?

কি বলছে সামগ্রিক করোনা পরিসংখ্যান ?

এদিকে মিজোরামের মোট আক্রান্তের মধ্যে এখনও চিকিত্সাধীন রয়েছেন ৬০৩ জন। পুরোপুরি সুস্থ হয়ে গেছেন ৭৫০ জন। শেষ পাওয়া পরিসংখ্যান অনুয়ায়ী এখনও পর্যন্ত এই রাজ্যে মোট সুস্থতার হার ৫৫.৪ শতাংশ। পাশাপাশি এখনও পর্যন্ত মোট করোনা টেস্ট হয়েছে ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের।

 মিজোরামের পরেই কম মৃত্যুহার দেখা গেছে সিকিমে

মিজোরামের পরেই কম মৃত্যুহার দেখা গেছে সিকিমে

মিজোরাম ছাড়াও সবথেকে কম মৃত্যুহার দেখা গেছে সিকিমে। সেখানে মোট ২০০০-র বেশি করোনা আক্রান্তের মধ্যে মারা গেছেন মাত্র ৭ জন। অন্যদিকে নাগাল্যান্ডে ৫ হাজারের কাছাকাছি করোনা আক্রান্তের মধ্যে মারা গেছেন ৮ জন। অরুণাচল প্রদেশে সাড়ে ৫ হাজারের বেশি করোনা আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯ জন।

পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে অসম, ত্রিপুরা ও মণিপুরে

পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে অসম, ত্রিপুরা ও মণিপুরে

উত্তর-পূর্বের আরও দুই রাজ্য অসম ও মণিপুরের অবস্থা বাকি জায়গার থেকে তুলনামূলক ভাবে খারাপ বলেই জানা যাচ্ছে। অসমে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ছুঁইছুঁই। মারা গেছেন ৪১৪ জন। অন্যদিকে মণিপুরে মোটা করোনা আক্রান্তের সংখ্যা ৭৫০০-র কাছাকাছি। মারা গেছেন ৪৪ জন। একইসাথে অবস্থা ক্রমেই খারাজ হচ্ছে ত্রিপুরায়। সেখানে প্রায় ১৮ হাজারের কাছাকাছি করোনা আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৭২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+