দেশজুড়ে ট্রাক চলাচলের জন্য পৃথক পাসের প্রয়োজন নেই, জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক

করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে লকডাউন। বন্ধ সব ধরনের যান চলাচল। কিন্তু পণ্যবাহী ট্রাক এই লকডাউনের আওতার বাইরে তা আগেই স্পষ্ট করে দিয়েছিল সরকার। বৃহস্পতিবার ফের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্য সরকারদের স্মরণ করিয়ে দেওয়া হল যে ফাঁকা ট্রাক সহ পণ্য বহনকারী গাড়ির ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হোক। মন্ত্রকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশ পুনঃপ্রকাশ করে বলা হয়েছিল যে সারাদেশে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে পৃথক পাসের জন্য জোর দেওয়া উচিত নয় স্থানীয় কর্তৃপক্ষের।

অবাধে যাতায়াত করুক ট্রাক চায় স্বরাষ্ট্রমন্ত্রক


বৃহস্পতিবার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, '‌সমস্ত পণ্যবাহী যান চলাচল করতে পারবে। সব ট্রাক ও অন্য পণ্য ব্যবহারকারী যান ২ জন চালক ও একজন সহায়ক সহ চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পণ্য ডেলিভারির পর বা পণ্য নিতে যাওয়ার জন্য কেবলমাত্র ফাঁকা ট্রাক চলাচল করতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রক লক্ষ্য করেছে যে ট্রাকের চলাচলের ওপর অবাধে অনুমতি দেওয়া হয়নি এবং স্থানীয় কর্তৃপক্ষ পৃথক পাসের জন্য জোর দিয়েছিল। মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে লকডাউনের সময় দেশজুড়ে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য এই ট্রাক চলাচলের ওপর কোনও পৃথক পাসের দরকার পড়বে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+