গোয়া বিধানসভা নির্বাচনে ৭৭ জন প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে
গোয়া বিধানসভা নির্বাচনে ৭৭ জন প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস রয়েছে
গোয়ায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে৷ ১৪ ফেব্রুয়ারি এক দফায় গোয়া বিধানসভা নির্বাচন৷ ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বিভিন্ন দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ সেই তালিকা ঘেটেই চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সংস্থাটির মতে গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩০১ জন প্রার্থীর মধ্যে ৭৭ জন(মোট প্রার্থী তালিকার ২৬ শতাংশ ) নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা মনোনয়ন পত্রে ঘোষণা করেছেন৷ প্রার্থীদের বিরুদ্ধে এই আইনি অভিযোগ থাকার ঘটনা ২০১৭ সালের নির্বাচনের তুলনায় ১১শতাংশ পয়েন্ট বেশি। ২০১৭ সালে ফৌজদারি মামলা ছিল ২৫১ জন প্রার্থীর মধ্যে ৩৮ জনের বিরুদ্ধে, শতাংশের বিরুদ্ধে প্রায় ১৫ শতাংশ৷

পদশাপাশি গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে এরকম প্রার্থীর সংখ্যাও এই বছর বেড়েছে৷ গোয়া ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই তথ্য জানিয়েছে৷ ২০২২ গোয়া বিধানসভা নির্বাচনের রিপোর্ট মঙ্গলবার পানাজিতে প্রকাশ করেছেন অধ্যাপক ভাস্কর অ্যাসোলডেকার। ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানিয়েছে এবারের প্রার্থী তালিকায় এমন বারোজন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত মামলা রয়েছে৷ যার মধ্যে একটি ধর্ষণ সংক্রান্ত মামলায় (আইপিসি ধারা ৩৭৬) জড়িত এবং আটজনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা (আইপিসি ধারা৩০৭) রয়েছে৷
গোয়ায় মোট ৪০টি নির্বাচনী এলাকার মধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে ১৩টি (৩০%) জায়গাতে৷ রেড অ্যালার্ট নির্বাচনী এলাকাগুলি হল মান্দ্রেম, মুরমুগাও, সানভোর্দেম, পোরভোরিম, ভালপোই, ক্যালাঙ্গুট, পেরনেম এবং সিওলিম। রেড অ্যালার্ট জারী হওয়া নির্বাচনী এলাকা গুলি হল যেখানে তিন বা তার বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। এবারের নির্বাচনে গোয়ায় কোটিপতি প্রার্থী তালিকার মোট প্রার্থীর প্রায় ৫০ শতাংশ৷ গোয়ায় প্রার্থী তালিকায় ১৮৭ জন কোটিপতি প্রার্থী রয়েছে যাদের গড় সম্পদ ৬.৪৮ কোটি টাকা করে। সম্পদের তালিকার শীর্ষে রয়েছে লোবোস ডেলিলাহ মাইকেল লোবো এবং মাইকেল ভিনসেন্ট লোবো প্রত্যেকের ৯২ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ মনসেরেটস (আটানাসিও 'বাবুশ' মনসেরেট এবং জেনিফার মনসেরেট) পঞ্চম এবং ষষ্ঠ স্থান দখল করেছে, যাদের প্রত্যেকে সম্পত্তির মূল্য ৪৮ কোটি টাকা। জয় মহা ভারত পার্টির টিকিটে সিওলিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগনাথ গাঁওকর, যিনি নিজের সর্বনিম্ন সম্পদ ঘোষণা করেছেন, ২৫,০০০ টাকা। এবারের গোয়া বিধানসভা নির্বাচনে অর্থ এবং পেশী শক্তির ভূমিকা এই সত্য থেকে স্পষ্ট যে ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনে সমস্ত প্রধান রাজনৈতিক দলের ৬২ থেকে ৯৫ শতাংশ প্রার্থীরা কোটিপতি এবং ২৩ থেকে ৪৬ শতাংশ প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।












Click it and Unblock the Notifications