Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একই আইএমইআই নম্বরের ১৩,৫০০টি মোবাইল ফোন রয়েছে দেশে, দাবি মেরঠ পুলিশের

একই আইএমইআই নম্বরের ১৩,৫০০টি মোবাইল ফোন রয়েছে দেশে, দাবি মেরঠ পুলিশের

চাঞ্চল্যকর তথ্য হাতে এল মেরঠ পুলিশের হাতে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে একই আইএমইআই নম্বরের ১৩,৫০০টি মোবাইল ফোন রয়েছে দেশে। এই আইএমইআই নম্বরের মাধ্যমেই ফোন সনাক্ত করা হয়।

একই আইএমইআই নম্বরের ১৩,৫০০টি মোবাইল ফোন রয়েছে দেশে, দাবি মেরঠ পুলিশের


পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা ও তাদের পরিষেবা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মেরঠের এসপি অখিলেশ এন সিং জানিয়েছেন যে এই বিষয়টি প্রকাশ্যে আসে যখন পুলিশের এক কর্মী তাঁর নতুন ফোনটি মেরামত করা সত্ত্বেও সঠিকভাবে কাজ করছে না দেখে তা সাইবার ক্রাইম সেলের এক কর্মীকে দেখার জন্য দেন। সাইবার সেল দেখে, ওই পুলিশ কর্মীর ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (‌আইএমইআই)‌ নম্বর একই যে নম্বরটি নিয়ে দেশের ১৩,৫০০টি ফোন চলছে। এসপি জানিয়েছেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সুরক্ষা সংক্রান্ত ব্যাপার।

সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মোবাইল ফোন সংস্থার গাফিলতিতেই এটা হয়েছে এবং অপরাধীরা এটিকে তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারে। তিনি জানান, এ বিষয়ে কেস দায়ের হয়েছে এবং বিশেষজ্ঞরা এই ঘটনাটি নিয়ে তদন্ত করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+