এবার ভোটের ফল জানতে বেলা গড়িয়ে যাবে, নতুন উপায়ে আরও কড়া কমিশন
এবার ভোটের ফল যাতে আরও নিখুঁত হয় সেজন্য তৎপরতা দেখাল নির্বাচন কমিশন।
এবার ভোটের ফল যাতে আরও নিখুঁত হয় সেজন্য তৎপরতা দেখাল নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল থেকেই তা শুরু হতে চলেছে। নতুন নিয়মের ফলে ভোটের পূর্ণ চিত্র প্রকাশিত হতে বেলা গড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, অবজার্ভার ও রিটার্নিং অফিসার প্রার্থীদের ফলাফলে রাউন্ড শেষ হলেই তাতে সই করবেন। তারপরে তা সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে জানিয়ে দেওয়া হবে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তা ঘোষণা হবে।
প্রতিটি রাউন্ডের শেষের ফলাফল প্রার্থী বা তাঁর এজেন্টকে দেওয়া হবে। এমনকী একটি করে কপি মিডিয়াকেও দেওয়া হবে। আর একটি কপি সংগ্রহের জন্য রাখা হবে।
আগের রাউন্ডের সমস্ত কাজ শেষ হলে তারপরই পরের রাউন্ডের কাজ শুরু করবে কমিশন। সেই রাউন্ডের ফলাফল জানানোর পর পরের রাউন্ডের গণনা শুরু হবে। যাতে অনেকটা বেশি সময় ব্যয় হলেও স্বচ্ছতা থাকবে বলে মনে করা হচ্ছে। আধিকারিকদের সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রায় পূর্ণতা পেতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications