ক্রমাগত ঊর্ধ্বমুখী কাঁচা বাজারের দাম, পকেটে আগুন আম আদমির
ক্রমাগত ঊর্ধ্বমুখী কাঁচা বাজারের দাম, পকেটে আগুন আম আদমির
এপ্রিলের শুরু থেকেই বাড়ছে তাপমাত্রা। আর গরমের পারদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম। বিশেষত, কাঁচা বাজারের দামে যে আগুন লেগেছে তাতে হাত পুড়ছে দেশের মধ্যবিত্ত আম আদমির। পরিস্থিতি এমন যে দামের ছ্যাঁকায় নাজেহাল অবস্থা সকলের। তবে দিন দিন কেন এমন দাম বৃদ্ধি পাচ্ছে সব্জির? তা নিয়ে একাধিক তথ্য দিচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। একবার নজর রাখা যাক এমনই বেশকিছু কারণের দিকে যার ফলে ক্রমাগতই ঊর্ধ্বমুখী প্রতিদিনের জিনিসের দাম।

মুদ্রাস্ফীতির পরিমাণ
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, টানা তৃতীয় মাস ধরে মূল্য সূচক দ্বারা পরিমাপ করা মুদ্রাস্ফীতির পরিমাণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'টলারেন্স ব্যান্ড'এর নির্দিষ্ট সূচকের উপরে রয়েছে। এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের সর্বোচ্চ 'টলারেন্স ব্যান্ড' ৬ শতাংশ এবং সর্বনিম্ন 'টলারেন্স ব্যান্ড' ২ শতাংশ, যা স্বাভাবিক 'টলারেন্স ব্যান্ড' ৪ শতাংশের গড় মাত্রা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। আর যার সরাসরি প্রভাব পড়ছে পাইকারি বাজারে।

পাইকারি বাজারের মূল্য
দেশের সর্বত্র কোথায় কেমন জিনিসপত্রের মূল্য ধার্য হবে তা সম্পূর্ণই নির্ভর করে পাইকারি বাজারের ধার্য মূল্যের উপর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কারণে লাগাতার দাম বাড়ছে পাইকারি বাজারের। আর যার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে খুচরো বাজারের উপর। ধরা যাক এক কিলো আলু বা পটলের দাম পাইকারি বাজারে যথাক্রমে ৩ টাকা ও ৫ টাকা দরে বৃদ্ধি পেয়েছে। আর তাতেই সেই আলু আর পটলের দামই খুচরো বাজারে বেড়ে যাবে যথাক্রমে প্রায় ৫ টাকা ও ৮ টাকা। আর মুদ্রাস্ফীতির ফলে পাইকারি বাজারের এই দাম বৃদ্ধিতেই বাজার করতে পকেটে টান দেশবাসীর।

অর্থনীতিবিদদের মত
তবে কেন লাগাতার বেড়েই চলেছে এই দাম? এর উত্তরে আইসিআরএ-র প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেছেন, অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি পেয়েছে কাস্টোমার প্রাইজ ইনডেক্স বা সিপিআই অর্থাৎ ক্রেতা মূল্যের মান। গত মার্চে যা স্পর্শ করেছে ৬.৯৫ শতাংশ, যা ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত মাংস এবং মাছের মতো খাদ্য ও পানীয়ের কিছু উপাদানের তারতম্যের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে ব্যাপক ভাবে। এই মুদ্রাস্ফীতি বন্ধ না হলে জুন থেকে বাজার দর আবার বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

তেলের দাম বৃদ্ধি
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সরাসরি প্রভাব এসে পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। আর যার জন্য আকাশ ছুঁচ্ছে জ্বালানি তেলের দাম। সেক্ষেত্রে ভারতেও এখন মহার্ঘ পেট্রোল, ডিজেলের দাম। আর তার প্রভাব গিয়ে পড়ছে অন্যান্য জিনিসপত্রের দামের উপরেও। মূলত খাদ্য দ্রব্য ও কাঁচা সব্জির যোগান অনেকাংশেই নির্ভর করে পরিবহনেরর উপর। তাই এক্ষেত্রে বাজারের দাম বাড়ার অন্যতম মূল কারণ হিসেবে তেলের দাম বৃদ্ধিকেও দায়ী করছে আরবিআই।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications