Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিন্তা বাড়িয়ে এবার কেরলে হানা দিল বার্ড ফ্লু

চিন্তা বাড়িয়ে এবার কেরলে হানা দিল বার্ড ফ্লু

দুর্দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কেরলের। ঈশ্বরের ভূমিতে ঈশ্বর আর কৃপা করছেন না বলেও মন্তব্য করছেন অনেকে। বছরের মাঝামাঝি অনমের পর করোনার দাপট বেশ বাড়লেও একটু একটু করে খারাপ সময় কাটিয়ে উঠছিল এই রাজ্য। তারই মাঝে আবার দেখা দিয়েছে নতুন সমস্যা।

কেরলে বার্ড ফ্লুয়ের আতঙ্ক

কেরলে বার্ড ফ্লুয়ের আতঙ্ক

করোনার নতুন প্রজাতি ওমিক্রনের পাশাপাশি কেরলে এবার নতুন আতঙ্ক বার্ড ফ্লু। কেরলে নতুন করে দেখা দিয়েছে বার্ড ফ্লুর। কেরলের আলপুজ্জা জেলার পুরাক্কাড থেকে কয়েকটা হাঁসের নমুনা পাঠানো হয়েছিল। পরীক্ষার পর জানা গিয়েছে, সব হাঁসই ফ্লুয়ে আক্রান্ত। আর তাতেই ফের চিন্তার ভাঁজ সেই রাজ্যের স্বাস্থ্য দফতরের কপালে।

 এইচ-৫এন-১ ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব

এইচ-৫এন-১ ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব

জানা গিয়েছে,ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই-সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেসের ভোপাল-ভিত্তিক ল্যাবে এই সব পরীক্ষা করা হয়েছিল। সবকটা রিপোর্টে স্পষ্ট, এইচ-৫এন-১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে আক্রান্ত হাঁসগুলির দেহে। আর পরেই আতঙ্ক ছড়াচ্ছে কেরলের বাসিন্দাদের মধ্যে।

ইনফ্লুয়েঞ্জার প্রভাব

ইনফ্লুয়েঞ্জার প্রভাব

এই ভাইরাস দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই কারণেই রাজ্য ভেটেরিনারি কর্তৃপক্ষ পাখি মারার নির্দেশ দিয়েছে। যে পাখিগুলো ফ্লুয়ে আক্রান্ত হয়েছে, সেই পাখিগুলোকে মারার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই কাজের জন্য দশটি বিশেষ দল ঠিক করেছে কর্তৃপক্ষ। বাতাসের মাধ্যমে পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও মানুষের শরীরে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বড়দিনে বড় বিপদ!

বড়দিনে বড় বিপদ!

উল্লেখ্য, এই সময় এই ধরনের ঘটনায় বড় বিপদের সম্মুখীন হাঁস পালকরা। আর কয়েকদিন পরেই ক্রিসমাসের আনন্দে মেতে উঠবে বিশ্ব তথা দেশ। আর কেরলে বহু সংখ্যায় অধিবাসীরা খ্রিষ্ট ধর্মাবলম্বী। তাই বড়দিনের এই সময়ে মুরগি ও হাঁসের চাহিদা অত্যন্ত বাড়ে। তাই ব্যবসায় ক্ষয় ক্ষতির সম্ভাবনা দেখছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

প্রসঙ্গত, করোনা,জিকা থেকে শুরু করে যেকোনো বড় ঘটনার প্রথম শিকারের খবর আসে কেরল থেকেই। পাশাপাশি বন্যা বা ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় ঈশ্বরের ভূমি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+