Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরির ওপরে নিষেধাজ্ঞা! প্রযোজকদের আবেদনে এই সপ্তাহেই শুনানি সুপ্রিম কোর্টে

একদিকে যেমন উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার দ্য কেরালা স্টোরির টিকিটের ওপর থেকে শুল্ক তুলে নিয়েছে, অন্যদিকে তামিলনাড়ুর পরে পশ্চিমবঙ্গ সরকার এই চলচ্চিত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে। এর বিরুদ্ধে প্রযোজকদের আবেদন সর্বোচ্চ আদালতে।

বুধবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের এই চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রযোজকদের আবেদনের শুনানি করবে ১২ মে। এদিন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে বিষয়টি জরুরি তালিকাভুক্তির জন্য উল্লেখ করেন।

বঙ্গে দ্য কেরালা স্টোরির নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম শুনানি

আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন আবেদনটি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে দ্য কেরালা স্টোরির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করা করা হয়েছে। এদিন করা আবেদনের প্রেক্ষিতে বেঞ্চ বলে, মঙ্গলবার কেরল হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ১৫ মে শুনানি দিন ধার্য করা হয়েছে। যেখানে ছবির মুক্তির বিরুদ্ধে স্থগিতাদেশ আনতে চায়নি আদালত। সেদিন এটারও শুনানি হতে পারে।

পরে বেঞ্চের তরফে ১২ মে শুনানির দিন ধার্য করার পরে আইনজীবী সালভে বলেন, আমরা (প্রযোজনকরা) প্রতিদিন অর্থ হারাচ্ছি। প্রসঙ্গত আদা শর্মা অভিনীত দ্য কেরালা স্টোরি সিনেমা হলগুলিতে মুক্তি পেয়েছে গত ৫ মে।

বঙ্গে দ্য কেরালা স্টোরির নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম শুনানি

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরির প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করার পরেই এর বিরোধিতা করেন অভিনেত্রী শাবানা আজমি। সেন্সর বোর্ড থেকে পাস হওয়া ফিল্মকে নিষিদ্ধ করার ডাক দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে শুভাপ্রসন্নও সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+