মৃতা স্ত্রীর স্বপ্নের বাড়িতে তাঁরই মোমের মূর্তি ‌বসিয়ে ভালোবাসার নজির গড়লেন এই শিল্পপতি

মৃতা স্ত্রীর স্বপ্নের বাড়িতে তাঁরই মোমের মূর্তি ‌বসিয়ে ভালোবাসার নজির গড়লেন এই শিল্পপতি

স্ত্রীয়ের প্রতি অগাধ ভালোবাসা। যা মৃত্যুর পরও একফোঁটা কম হয়নি স্বামীর। তাই নিজের নতুন বাড়িতে স্ত্রীয়ের মূর্তি স্থাপন করলেন তিনি। কর্নাটকের এক শিল্পপতি তাঁর প্রয়াত স্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য, কোপ্পালে তাঁর নতুন বাড়িতে স্ত্রীয়ের সিলিকন মোমের মূর্তি স্থাপন করলেন। বাড়ির হাউসওয়ার্মিং পার্টিতে এই মূর্তি স্থাপন করা হয়।

গাড়ি দুর্ঘটনায় মারা যান শ্রীনিবাস গুপ্তার স্ত্রী

গাড়ি দুর্ঘটনায় মারা যান শ্রীনিবাস গুপ্তার স্ত্রী

শ্রীনিবাস গুপ্তার স্ত্রী মাধবী ২০১৭ সালের জুলাইতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। মাধবীর সম্মানে মোমের মূর্তি তৈরি করে শিল্পপতি তাঁর নতুন বাড়ির মধ্যে রেখে দেন।

সোফায় যেন বসে রয়েছেন স্বয়ং মাধবী

সোফায় যেন বসে রয়েছেন স্বয়ং মাধবী

স্থপতিকার রনঘন্নাভরের সহায়তায় ওই মূর্তিটি বাড়ির ভেতর স্থাপন করা হয়। মাধবীর মূর্তি যেন তাঁরই প্রতিরূপ, যার পরনে রয়েছে উজ্জ্বল বেগুনি রঙের শাড়ি এবং সোনার গয়না, মূর্তিটি এমনভাবে সোফায় বসানো যেন মনে হচ্ছে স্বয়ং মাধবী বসে রয়েছেন।

 মাধবীর মূর্তি তৈরি হতে এক বছর সময় লেগেছে

মাধবীর মূর্তি তৈরি হতে এক বছর সময় লেগেছে

শ্রীনিবাস গুপ্তা তাঁর স্ত্রীর ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, তাঁর এই নতুন বাড়ি মাধবীর ‘‌স্বপ্নের বাড়ি'‌ ছিল। শিল্পপতি আরও জানান, এই মূর্তিটি একবছর ধরে তৈরি করা হয়েছে, বেঙ্গালুরুর শ্রীধর মূর্তি এটি তৈরি করেছেন। শিল্পপতি আবেগ মেশানো গলায় বলেন, ‘‌আমার স্ত্রীকে আমার বাড়িতে দেখতে পেয়ে আমার দারুণ অনুভূতি হচ্ছে, কারণ এটা তাঁরই স্বপ্নের বাড়ি ছিল। গত একবছর ধরে বেঙ্গালুরুর শিল্পী শ্রীধর মূর্তি এই মোমের মূর্তি তৈরি করেন। মূর্তির স্থিরতার জন্য সিলিকন ব্যবহার করা হয়'‌

ইন্টারনেটে ভাইরাল

ইন্টারনেটে ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা সকলেই আবেগে ভেসেছেন এবং তাঁরা তাঁদের প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেদের ভাবনা শেয়ার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+