Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাইবার হামলার ছায়ায় দেশ, তথ্য চুরির চেষ্টা বাড়ছে, সতর্ক করলেন অমিত শাহ

দেশের ডিজিটাল পরিকাঠামোকে নিশানা করে তথ্য চুরির চেষ্টা ক্রমশ বাড়ছে, এমনই গুরুতর সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সিবিআই আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন ট্যাকলিং সাইবার এনেব্লড ফ্রডস অ্যান্ড ডিসম্যান্টলিং দ্য ইকোসিস্টেমে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সাইবার অপরাধ শুধুমাত্র প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই, ভবিষ্যতে এটি জাতীয় সঙ্কটে পরিণত হতে পারে।

অমিত শাহ বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তা শত্রু রাষ্ট্র বা অসৎ চক্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকার নিরন্তর কাজ করছে। তাঁর কথায়, "ডিজিটাল প্রমাণের চেইন অব কাস্টডি যদি ঠিকভাবে রক্ষা না হয়, কিংবা তদন্তে ত্রুটি থেকে দোষী সাব্যস্ত না করা যায়, তাহলে বড় সমস্যা তৈরি হয়।"

স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, আগামী পাঁচ বছরে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সাইবার অপরাধ শুধু আর্থিক জালিয়াতি নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে। তিনি স্পষ্ট করে জানান, এই সঙ্কট মোকাবিলা করা কেবল একটি দপ্তরের দায়িত্ব নয় সমস্ত সরকারি বিভাগকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাঙ্ক, ফিনটেক সংস্থা, এনবিএফসি ও ই কমার্স প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৭৯৫টি প্রতিষ্ঠান I4C এর সঙ্গে যুক্ত। তবে I4C এর কল ও রেসপন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী না করলে এই উদ্যোগ কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাইবার অপরাধ দমনে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অমিত শাহ জানান, দেশজুড়ে 'সাইবার ওয়ারিয়র' নিয়োগ করা হয়েছে, চালু হয়েছে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি CyTrain। পাশাপাশি একাধিক রাজ্যে স্থাপন করা হয়েছে সাইবার ক্রাইম ফরেনসিক ট্রেনিং ল্যাব। তাঁর আশা, দু'দিনের এই কর্মশালা সমস্ত প্রচেষ্টাকে এক ছাতার তলায় এনে আরও কার্যকর ফল দেবে।

ডিজিটাল ভারতের অগ্রগতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ বছরে দেশের ডিজিটাল যাত্রা অভূতপূর্ব। একসময় যেখানে ২৫ হাজার ব্যবহারকারী ছিল, এখন সেখানে সংখ্যাটা একশো কোটির গণ্ডি ছাড়িয়েছে। ডেটার দাম কমেছে প্রায় ৯৭ শতাংশ। বিশ্বের প্রতি সেকেন্ডে হওয়া ডিজিটাল লেনদেনের বড় অংশই হচ্ছে ভারতে। এই পরিস্থিতিতে ৯৭ কোটির বেশি জনধন অ্যাকাউন্টের সুরক্ষা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, প্রতি ঘণ্টায় প্রায় ১০০ জন মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তদন্তের গতি বাড়ানো হয়েছে, কিন্তু ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে। বর্তমানে 'মিউল অ্যাকাউন্ট' কেনাবেচার মতো বিপজ্জনক প্রবণতাও বাড়ছে। এই সমস্যা মোকাবিলায় ব্যাঙ্কগুলিকে 'মিউল অ্যাকাউন্ট হান্টার' অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

শেষে অমিত শাহ জোর দিয়ে বলেন, "সবাই একসঙ্গে কাজ না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। দেশের ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+