'কর্তারপুর সাহিব'-কে ভারতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস
'কর্তারপুর সাহিব'-কে ভারতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস
২০১৬ সালে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলা হয়েছিল পাঠানকোটে৷ এবার পাজ্ঞাব নির্বাচনের মুখে কংগ্রেস ও আম আদমি পার্টিকে নিশানা করতে এই পাঠানকোটের মঞ্চকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী মোদী৷ বুধবার পাঞ্জাবের নির্বাচনী র্যালি থেকে কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দাগেন মোদী।
১৯৪৭ সালে দেশভাগের সময় কর্তারপুর সাহিব পাকিস্তানে যাওয়ার বিষয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মোদী৷

পাঠানকোটের মঞ্চ থেকে মোদী বলেন, দেশভাগের সময় কংগ্রেস সঠিকভাবে চেষ্ট করেনি বলেই কার্তারপুর সাহিব পাকিস্তানে চলে গিয়েছে।
এমনকি যুদ্ধের সময়ও, কংগ্রেস পাকিস্তানের কাছ থেকে জমি ফিরিয়ে নিতে চায়নি। ১৯৭১ সালের যুদ্ধের সময়, তৎকালীন কংগ্রেস সরকারের উচিত ছিল ৯০ হাজার পাকিস্তানি সৈন্যকে এই শর্তে ফিরিয়ে দেওয়া যে পাকিস্তান কর্তারপুর সাহিব গুরুদ্বার ভারতে ফিরিয়ে দেবে৷
প্রসঙ্গত কার্তারপুর সাহিব গুরুদ্বার বর্তমানে পাকিস্তান অন্তর্ভুক্ত পাঞ্জাবের নারোয়াল জেলার শকরগড়ে অবস্থিত। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই গুরুদ্বার ভীষনই পবিত্র৷ স্বয়ং গুরু নানাক এই কার্তারপুর গুরুদ্বারে জীবনের ১৮ বছর অতিবাহিত করেন বলে জানা যায়৷ ১৫৩৯ সালে শেষ নিশ্বাস ত্যাগ কারা পর্যন্ত এখানেই থাকতেন নানক৷
তবে শুধু কার্তারপুর সাহিব নয়, ভোটের আগে আপ, কংগ্রেসকে বিদ্ধ করার কোনও সুযোগই ছাড়েননি মোদী৷ পাঠানকোটের র্যালি থেকে বংশগত রাজনীতিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যেখানেই জয়ী হই সেখানেই আমরা দূরে বসে সরকার নিয়ন্ত্রণ এবং তুষ্টি ও বংশগত রাজনীতিকে উৎখাত করি। আমরা একটি নতুন পাঞ্জাব তৈরি করব। পাঞ্জাবের উন্নতির জন্য বিজেপি কোনও চেষ্টাই ছাড়বে না। এবার পাঞ্জাবের জনগণ আমাদের পাশে দাঁড়াবেন এবার তাঁরা আমাদের সমর্থন করবেন বলে আমি আশাবাদী। এরপরই পাঞ্জাবের আরএক ধর্মীয় গুরু সন্ত রবিদাসের উল্লেখ করে মোদী বলেন, কেন্দ্র সরকার সন্ত রবিদাসের আদর্শ মেনে কাজ করে। পাঠানকোটে আসার আগের দিন প্রধানমন্ত্রী মোদী রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগে শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা করেছিলেন। প্রসঙ্গত এই সন্ত রবিদাসের জন্ম জয়ন্তি পালন করতে প্রতি বছর পাঞ্জাবের প্রচুর লোক ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে উপস্থিত হন৷ এই কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে ১৪ ফেব্রুয়ারির পাঞ্জাবে ভোটের দিন পরিবর্তন করিয়েছে বিজেপি ও কংগ্রেস।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা












Click it and Unblock the Notifications