রাষ্ট্রদ্রোহিতা অভিযোগ তুলে নেওয়া হল রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতের ওপর থেকে
কারাবন্দী ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের দত্তক কন্যা হানিপ্রীত ইনসানের ওপর থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়া হল। শনিবার পাঁচকুলা আদালত হানিপ্রীতের পাশাপাশি আরও ৩৫ জন অভিযুক্তের ওপর থেকেই এ সংক্রান্ত অভিযোগ তুলে নেওয়ার নির্দেশ দিল।

তবে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় সন্ধির ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় হানিপ্রীত ও অন্যান্য ডেরা অনুগামীদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর দিয়েছেন। ধর্ষণ মামলায় ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করার পরে গোটা পাঁচকুলা জুড়ে যে হিংসার ঘটনা ঘটেছিল তাতে ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং দু’শোর বেশি মানুষ আহত হয়েছেন।
বিরোধীপক্ষের আইনজীবী সুরেশ রোহিল্লা বলেন, 'আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১ এবং ১২১এ ধারা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে হানিপ্রীত সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে হিংসা ছড়ানো ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।’ আম্বালা জেলে বন্দী হানিপ্রীত ও সুখবিন্দর কউরকে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়। অন্য অভিযুক্তদের নিয়ে আসা হয় আদালতে।
পাঁচকুলা পুলিশ হানিপ্রীত ও অন্য ডেরা অনুগামীদের বিরুদ্ধে পাঁচকুলায় হিংসা ছড়ানোর জন্য রাষ্ট্রদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে। চার্জশিট অনুযায়ী পাঁচকুলাতে হিংসার ঘটনা ছড়ানোর পেছনে মূল কারিগর ছি,ল হানিপ্রীত এবং সিরসার ডেরা হেডকোয়ার্টারের ৪৫ জন সদস্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ নভেম্বর। এদিন পুলিশ বিশেষ চপারে করে আদালতে রাম রহিম এবং হানিপ্রীতকে নিয়ে আসবে।












Click it and Unblock the Notifications