মহামারির ধাক্কা সামলে অর্থনীতিকে চাঙ্গা করতে ১.৫ লক্ষ কোটি লোনের ঘোষণা কেন্দ্রের
মহামারির ধাক্কা সামলে অর্থনীতিকে চাঙ্গা করতে ১.৫ লক্ষ কোটি লোনের ঘোষণা কেন্দ্রের
টানা দু'টো লকডাউনে ধুঁকছে দেশের অর্থনীতি। এরকম অবস্থা দেশের অর্থনীতি ও ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা সেক্টরগুলিকে চাঙ্গা করতে বড় ঘোষণা কেন্দ্রের৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১.৫ লক্ষ কোটি টাকা ব্যবসায়িক লোনের কথা ঘোষণা করলেন৷

কোন কোন সেক্টরে যাবে এই ১.৫ লক্ষ টাকা?
স্বাস্থ্য, ভ্রমণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে এই টাকা বিনিয়োগ করবে কেন্দ্র সরকার। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশাবাদী সরকারের এই পদক্ষেপে অনেকটাই সামনের দিকে এগোতে শুরু করবে ভারতের বাজার৷ এছাড়ার পুরো লকডাউন জুড়ে গরীব মানুষদের ফ্রিতে খাবার দেওয়ার জন্য নতুন করে ৯৩ হাজার ৮৬৯ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী।

ব্যাঙ্ক ও মাইক্রোফিনান্স সেক্টরগুলিতে বড় অঙ্কের বিনিয়োগ
অর্থমন্ত্রকের পক্ষ থেকে ব্যাঙ্ক এবং মাইক্রোফিনান্স সেক্টরগুলিকে আস্থা দিয়ে জানানো হয়েছে লকডাউনে লোন শোধ করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যাঙ্কগুলির উপর যে অতিরিক্ত চাপ পড়ছে তা কমানোর চেষ্টা করা হবে৷ এই জন্য ৬.২৯ লক্ষ কোটি টাকা বরাদ্ধ করেছে কেন্দ্র।

কী বলছেন RBI এর গভরনর?
রিজার্ভ ব্যাঙ্ক প্রধান জানিয়েছেন করোনার দ্বিতীয় ওয়েভ ও লকডাউনের ধাক্কায় অনেকটাই বেসমাল অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। কিন্তু মে থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। লকডাউনের ধাক্কা কাটিয়ে জুনের মাঝামাঝি অনেকটাই উপরের দিকে এগোচ্ছে দেশ।












Click it and Unblock the Notifications